তেল নিতে এসে বিপদ! ১৭ চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা | আই নিউজ বিডি

তেল নিতে এসে বিপদ! ১৭ চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

দিনাজপুরের খানসামা উপজেলায় সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জ্বালানি তেল নিতে আসা ১৭ জন মোটরসাইকেল চালককে আইনের আওতায় আনা হয়েছে।..
Eidok-এ শেয়ার
তেল নিতে এসে বিপদ! ১৭ চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা
ছবি: সংগৃহীত

এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রোববার (৫ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালিত হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস।


অভিযান চলাকালে দেখা যায়, অনেক চালক বৈধ কাগজপত্র ছাড়াই জ্বালানি নিতে এসেছেন। এছাড়া, একাধিক মোটরসাইকেল আরোহী হেলমেটবিহীন অবস্থায় চলাচল করছিলেন। পরে যাচাই-বাছাই শেষে এসব অনিয়মের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।


অভিযান সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস জানান, জ্বালানি তেলের অপব্যবহার রোধ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট আইন-আদালত বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 40 ভিউ এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় আইন-আদালত এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 70 ভিউ কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি আইন-আদালত কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 56 ভিউ দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ আইন-আদালত দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 81 ভিউ দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি আইন-আদালত দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি 84 ভিউ আশাশুনিতে একাধিক মামলার ছয় আসামি গ্রেপ্তার, তিনজন সন্ত্রাসবিরোধী আইনে আইন-আদালত আশাশুনিতে একাধিক মামলার ছয় আসামি গ্রেপ্তার, তিনজন সন্ত্রাসবিরোধী আইনে 74 ভিউ সাতক্ষীরায় বদলে গেলেন সরকারি আইনজীবীরা আইন-আদালত সাতক্ষীরায় বদলে গেলেন সরকারি আইনজীবীরা 58 ভিউ