আমতলীতে প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Sljedeći

আমতলীতে প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

1 Views· 07/11/26
MD .KHALED MOSHARRAF SHOHEL
0

⁣আমতলীতে প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জেলা প্রতিনিধি,বরগুনা ।।
বরগুনার আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবস টি পালন উপলক্ষে আমতলী উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন। কর্মসূচির মধ্যে ছিল সকালে সকল সরকারি, বেসরকারী, ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৯ টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা। বেলা ১১ টায় উপজেলা পরিষদ বিমানায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মো : হাফিজুর রহমান এর সভাপতিত্বে ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো : রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রনজিত চন্দ্র দাস, আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালউদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব মো: তুহিন মৃধা, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) সঞ্জয় দত্ত, উপজেলা শিক্ষা অফিসার মো : সফিউল আলম, কৃষি অফিসার মো : রাসেল, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো: আব্দুল আজিজ মিয়া, বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম শামস উদ্দিন সানু,পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জালাল আহম্মেদ খান, আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো : জাকির হোসেন ( প্রমুখ) । আলোচনা অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

Prikaži više

 0 Komentari sort   Poredaj po


Sljedeći