Tiếp theo

AQNpcPhrKT4PypUlNOnNUmbwvjzpspnQJl9_ONvRFvsGVE6xnkUvHXwYuftMAw5b826S1V2KO43ecP5KY-eOxaI7iDcLepf1GL7P

7 Lượt xem· 04/03/26
Taiyeb ibna Faruquei
Taiyeb ibna Faruquei
Người đăng ký
0
Trong Chính trị

⁣এমপি’র নির্দেশে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, দালালমুক্ত ও সেবাবান্ধব হাসপাতাল গড়ার উদ্যোগ

তাইয়েব ইবনে ফারুকী, ভালুকা

এমপি সাহেবের নির্দেশক্রমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করা হয়েছে। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব রুহুল আমিন মাসুদ সাহেবের নেতৃত্বে বিএনপি নেতৃবৃন্দ হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিস্তারিত আলোচনা করা হয়। রোগীদের দুর্ভোগ, সেবার মান, অব্যবস্থাপনা এবং দালাল চক্রের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। সিকিউরিটি গার্ড ও আনসার সদস্যদের সাথেও কথা বলে হাসপাতালকে দালালমুক্ত ও সেবাবান্ধব করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

খুব শীঘ্রই মাননীয় জাতীয় তথ্য সদস্য জনাব ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু সাহেবের উপস্থিতিতে সকলকে নিয়ে একটি সমন্বয় সভা করার বিষয়ে আলোচনা হয়েছে।

লক্ষ্য একটাই — মানবিক, স্বাস্থ্যসম্মত ও দালালমুক্ত হাসপাতাল নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

ইতিমধ্যেই মাননীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু সাহেব হাসপাতালে আনসার ও ক্লিনার নিয়োগ দিয়েছেন। পাশাপাশি বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা বাড়িয়েছেন। ভালুকা সরকারি হাসপাতলে ঔষধের চাহিদা অনেক হওয়ায় সাধারণ মানুষের কথা ভেবে এমপি মহোদয় তাঁর নিজস্ব তহবিল থেকে ঔষধ সরবরাহ করেছেন।

Cho xem nhiều hơn

 0 Bình luận sort   Sắp xếp theo


Tiếp theo