1000719114

Næste

1000719114

2 Views· 11/08/26
Jahangir Alam
Jahangir Alam
Abonnenter
0


খরমপুর মাজার শরীফের বার্ষিক ওরসে ভক্ত-আশেকানে মুখরিত মেলা।
জাহাঙ্গীর আলম
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খরমপুর মাজার শরীফে শুরু হয়েছে পবিত্র বার্ষিক ওরস মোবারক। ওরসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে আগত শত শত ভক্ত-আশেকানের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকা।
সমবার (১০ আগস্ট ২০২৬) সকাল থেকেই খরমপুর মাজার শরীফে ভক্ত-আশেকানদের ব্যাপক সমাগম ঘটে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে মাজার প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দূর-দূরান্ত থেকে আসা ভক্তরা মাজার জিয়ারত, দোয়া ও বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন।
ওরসকে ঘিরে মাজার এলাকায় বসেছে ঐতিহ্যবাহী মেলা। মেলায় বিভিন্ন ধরনের দোকানপাট, খাবারের স্টল ও প্রয়োজনীয় সামগ্রীর পসরা বসেছে। এতে স্থানীয় ব্যবসায়ী ও দর্শনার্থীদের মধ্যেও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
এদিকে বিপুলসংখ্যক মানুষের সমাগমকে কেন্দ্র করে মাজার ও মেলা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
ওরস চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে দেখতে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ আব্দুর রব মাজার শরীফ পরিদর্শন করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন। তারা মাজার এলাকা ঘুরে দেখেন এবং দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
, ওরস উপলক্ষে আগত ভক্ত-আশেকানদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মেলা ও মাজার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ওরসকে কেন্দ্র করে প্রতিবছরই খরমপুর মাজার শরীফে বিপুলসংখ্যক ভক্ত-আশেকানের সমাগম ঘটে। এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের উপস্থিতিতে মাজার এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।

Vis mere

 0 Kommentarer sort   Sorter efter


Næste