Mga nangungunang video | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
Mga nangungunang video
ছাত্রশিবিরের র্যালির পর যা বলছেন সভাপতি জাহিদুল ইসলাম
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতের গণ মিছিল।
গণঅভ্যুত্থনে বর্ষপূর্তিতে শিবিরের বিশাল র্যালি
ফেনীর লেমুয়া-নেয়াজপুর সড়কের বেহাল দশা, সামান্য বৃষ্টিতেই জনদুর্ভোগ চরমে
সংবাদ বিবরণী: বাংলাদেশের জনমনে এক গভীর উদ্বেগজনক চিত্র ক্রমশ স্পষ্ট হচ্ছে প্রকাশিত তথ্যমতে, সারাদেশে প্রতিদিন নারী নির্যাতনের ঘটনা ঘটছে এবং এর ফলস্বরূপ প্রাণহানির সংখ্যাও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে এই ভয়াবহ বাস্তবতা কেবল কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সমাজের গভীরে প্রোথিত এক অন্ধকার দিককে উন্মোচন করছে, যা আমাদের সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনাপ্রবাহ এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, যৌতুক, পারিবারিক কলহ, পরকীয়া, সম্পত্তির বিরোধ, সামাজিক বা অর্থনৈতিক বৈষম্য, এবং ক্ষেত্রবিশেষে প্রেম বা সম্পর্কের টানাপোড়েন - এসবই নারী নির্যাতনের মূল কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে অনেক ক্ষেত্রেই অভিযোগ, ন্যায়বিচারের দীর্ঘসূত্রতা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির অভাব নারীদের আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলছে নির্যাতিত নারীরা প্রায়শই সামাজিক চাপ, পারিবারিক অসম্মতি বা অর্থনৈতিক অসচ্ছলতার কারণে তাৎক্ষণিক অভিযোগ জানাতে বা আইনি সহায়তা চাইতে দ্বিধাগ্রস্ত থাকেন, যা অপরাধীদের আরও বেপরোয়া করে তোলে এই প্রতিদিনের মৃত্যু কেবল ব্যক্তি বা পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি নয়, বরং এটি রাষ্ট্রের সামাজিক স্থিতিশীলতা এবং অগ্রগতির পথেও এক বিরাট অন্তরায় নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের প্রতি সহিংসতা বন্ধ করা কেবল মানবাধিকারের প্রশ্নই নয়, বরং এটি একটি সুস্থ ও সভ্য সমাজ গঠনের অপরিহার্য পূর্বশর্ত সরকার, পরিবার, সমাজ এবং গণমাধ্যম - সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে এই ভয়াবহ চিত্র পরিবর্তন করতে কঠোর আইন প্রণয়ন ও তার যথাযথ প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি, শিক্ষার প্রসার এবং নারীর ক্ষমতায়ন - এই সবকিছুর সমন্বিত উদ্যোগই পারে প্রতিদিনের এই মৃত্যুর মিছিল থামাতে এবং নারীদের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে [সৌজন্যে: @painfuideath (𝕏 (Twitter))]
📹 Source / Credit: Facebook
🔗 মূল Facebook পোস্ট: https://www.facebook.com/share/v/17y9bieFAo/
⚖️ এই কন্টেন্টটি সংবাদ পর্যালোচনা, শিক্ষামূলক উদ্দেশ্য ও ফেয়ার ইউজ নীতিমালার আওতায় প্রকাশিত। মূল কন্টেন্টের সকল স্বত্ব মূল স্রষ্টার।
📹 Source / Credit: Facebook
⚖️ এই কন্টেন্টটি সংবাদ পর্যালোচনা, শিক্ষামূলক উদ্দেশ্য ও ফেয়ার ইউজ নীতিমালার আওতায় প্রকাশিত। মূল কন্টেন্টের সকল স্বত্ব মূল স্রষ্টার।
ঢাকা আলিয়াতে হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে।
কিন্তু ছাত্রদল,যুবদল এমনকি যুবদলের নয়ন পর্যন্ত ঘটনার সাথে সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে।
যখন কোনো মানুষের সত্য বলার সাহস থাকে না, তখন তার নীরবতাই তার হয়ে কথা বলে। অমিত শাহের নীরবতাই তার স্
📹 Source / Credit: Facebook
⚖ এই কন্টেন্টটি সংবাদ পর্যালোচনা, শিক্ষামূলক উদ্দেশ্য ও ফেয়ার ইউজ নীতিমালার আওতায় প্রকাশিত। মূল কন্টেন্টের সকল স্বত্ব মূল স্রষ্টার।
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে আপত্তি, ফেনী সদর উপজেলা অফিসে বিক্ষোভ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বালুর মাঠের পাশের ঝোপঝাড় থেকে বিদেশি পিস্তল উদ্ধার করেছে র্যাব
নাটোরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবির পাশাপাশি লালপুর ও বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একই সঙ্গে লালপুর ও বাগাতিপাড়া উপজেলার ছাত্রদলের সংবাদ বর্জনের ঘোষণা দেন সাংবাদিকরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। কিন্তু বুধবারের ঘটনায় পুলিশের উপস্থিতিতেই ইউএনওকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বক্তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার পাশাপাশি লালপুর ও বাগাতিপাড়া থানার ওসিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, বুধবার (১২ আগস্ট) ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা ইউএনওকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টায় বগুড়ার শাহ ফতেহ আলী সেতুর নিচে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ও বগুড়া সিটি কর্পোরেশন।
অভিযানে বিডি ক্লিনের শতাধিক স্বেচ্ছাসেবীর পাশাপাশি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন। কয়েক ঘণ্টার টানা প্রচেষ্টায় সেতুর নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
অভিযান শেষে আয়োজকেরা জানান, সেতুর নিচের অংশটি এখন সম্পূর্ণ পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে নিয়মিত এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
রবি ডাকুয়া,বাগেরহাটঃ
বাগেরহাটে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের মহড়া অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলার ৯টি থানায় একযোগে এই মহড়া অনুষ্ঠিত হয়।আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ,অপরাধ দমন এবং যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করার জন্যে বাগেরহাট জেলা পুলিশ প্রস্তুত রয়েছে। সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে।
দোকানে হামলা
মঠবাড়িয়া'র সাফা বাজারের সামনে হিজল তলা মোড়ে বাস/ট্রাক মুখোমুখি সংঘর্ষ।
সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত
রবি ডাকুয়া,বাগেরহাট প্রতিনিধি
বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে সুন্দরবনের শরণখোলা রেঞ্জে হানা দিয়েছে বনদস্যু বাহিনী, জিম্মি করা হয়েছে ৫ জেলেকে।
গত ২২ আগস্ট শনিবার রাত আটটার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালার চর ও নারকেলবাড়িয়া এলাকায় সশস্ত্র বনদস্যু বাহিনী বড় জাহাঙ্গীর বাহিনী ভয়াবহ এক হামলা চালায়। বঙ্গোপসাগরে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে প্রাণ বাঁচাতে উপকূলের এসব চরে আশ্রয় নেওয়া জেলেদের ওপর অতর্কিত এই হামলা চালানো হয়। দস্যুরা অস্ত্রের মুখে জিম্মি করে শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর ও উত্তর রাজাপুর গ্রামের পাঁচজন জেলেকে অপহরণ করে নিয়ে যায়
চাঁদপুরের কচুয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জসনে জুলুসের মিছিল উত্তর মিলাদ মাহফিল দোয়া মোনাজাত ও তাবারুক বিতরণ করা হয়েছে । কচুয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল দলে দলে কচুয়া ঈদগাহে মিলিত হয়।
বগুড়া মহানগরের কৈপাড়া এলাকার আলোচিত রাগিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা জজ-৫ আদালতের বিচারক কৌশিক আহমেদ খোন্দকার এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন আশিক, শাকিল ও মতিন।
এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্ধেক হৃদয়ের সন্তানকে এবং বাকি অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।
২০২১ সালের ২০ জুলাই চাঁদা না দেওয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে হৃদয়কে কুপিয়ে আহত করা হয়। ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তার বাবা মামুনুর রশিদও আহত হন। পরে হাসপাতালে মারা যান হৃদয়। এ ঘটনায় তার মা আয়েশা সিদ্দিকা বাদী হয়ে মামলা করেন।