সর্বশেষ ভিডিও | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সর্বশেষ ভিডিও

Nazmul haq Chowdhury
14 ভিউ · 2 বছর আগে

⁣ফকিরহাটে ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন


বাগেরহাটের ফকিরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ সহ সারাদেশে প্রতিনিয়ত নারী-শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ ) সকাল ১১ টায় ফকিরহাট ডাকবাংলা চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আছিয়ার উপরে ঘটে যাওয়া নির্মম- নিষ্ঠুর ধর্ষণের প্রতিবাদে মানববন্ধনে শিক্ষার্থীরা ধর্ষকের দ্রুত ফাঁসির দাবি জানান, তারা আরো বলেন ধর্ষকে এমন ভাবে শাস্তি দিতে হবে। সেই শাস্তি দেখে আর যেনো এই সোনার বাংলায় কেউ সাহস না পায়।
তারা আরো বলেন গত ৫-আগষ্ট স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জন হলেও আমাদের মা-বোনেরা একের পর এক ধর্ষণের শিকার হচ্ছে। ৮-বছরের বোন আছিয়াও ওই সকল লোলুপদৃষ্ট খারাপ মানুষের হাত থেকে রেহাই পায়নি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রাদিয়া জামান,জান্নাতুল নাইম, লাহুল হুদা, লাবিব আহমদ প্রমুখ।

উল্লেখ্য, গত ৬ মার্চ বৃহস্পতিবার মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন আট বছর বয়সী মেয়ে শিশু আছিয়া। মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের ৩য় শ্রেণি পড়ুয়া আছিয়া রমজান মাসের ছুটিতে স্কুল বন্ধ থাকায় বড় বোনের বাড়ি মাগুরার নিজনান্দুয়ালি মাঠপাড়া গ্রামে বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে রক্তাক্ত অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে শিশুটির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।বর্তমান শিশুটির আশঙ্কাজনক অবস্থায় আইসিইউ তে চিকিৎসাধীন রয়েছে।

বি

BHATERA NEWS
25 ভিউ · 2 বছর আগে

⁣১ ম বারের মতো ইতিহাস সৃষ্টি করে, নিজের বানানো প্লেনে উড়ছেন, মানিকগঞ্জের জুলহাস নামের তরুন।

Aditya Dhar
18 ভিউ · 2 বছর আগে

⁣যমুনা অভিমুখে নন-এমপিওভুক্ত শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা

Aditya Dhar
16 ভিউ · 2 বছর আগে

বাড়ী ঘর ছেড়ে চলে যাওয়ার আল্টিমেটান দিয়েছিল হিন্দুত্ববাদীরা! অন্যথায় প্রাণে মারা হুমকিও দিয়েছিল।


ঠিক তাই করল হিন্দুরা, ইউপির আমরোহা এলাকার আব্দুল সেলিমের পরিবারকে বাড়ী ছেড়ে চলে যেতে বলার পরেও তিনি নিজের বাপ দাদার ভিটে ছেড়ে যাননি তাই অনিল, হৃতিক ও তাদের সাঙ্গপাঙ্গরা দলবেঁধে দেওয়াল ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে আব্দুল সেলিমকে পিটিয়ে হত্যা করে হিন্দুরা।


সেই সাথে নির্মম ভাবে পিটিয়ে আহত করে সেলিমের পরিবারের অন্য সবাইকে। ভারতের সর্বত্র মুসলিমদের উপর জুলুম নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে, নির্বিকার ভারতীত প্রশাসন।

Aditya Dhar
68 ভিউ · 2 বছর আগে

⁣স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে গণপদযাত্রা

Comilla Correspondent
60 ভিউ · 2 বছর আগে

⁣ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক থেকে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশী পিস্তল, একটি দেশীয় তৈরী পাইপগান ও গুলি উদ্ধার করা হয়।

Hide quoted text
মঙ্গলবার ১১ (মার্চ) বেলা সাড়ে ১২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ঈদকে সামনে রেখে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। এছাড়া সম্প্রতি ঢাকা-চট্রগ্রাম মহাসগকের বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে জেলা পুলিশ মাঠে কাজ শুরু করে। বিভিন্ন তথ্যর ভিত্তিতে সোমবার (১১ মার্চ) সন্ধা থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত মহাসড়কের দাউদকান্দির মোহন পাম্প এলাকা ও গৌরপুর থেকে মোঃ মামুন (৩৭) ও আরিফ নামে ডাকাত দলের দু সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিভিন্ন একাধিক ডাকাতির মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুজ্জামান,জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ সহ অন্যরা।

আই নিউজ বিডি ডেস্ক
24 ভিউ · 2 বছর আগে

⁣আমাদের সকল বোনদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব; ঢাবির মিছিল

আই নিউজ বিডি ডেস্ক
21 ভিউ · 2 বছর আগে

⁣বাংলাদেশে নারীদের নিরাপত্তাহীনতার জন্য সরকার দায়ী | ২০২০ সালের আইন বাস্তবায়নে ব্যর্থতা

আই নিউজ বিডি ডেস্ক
41 ভিউ · 2 বছর আগে

⁣যদি আগামীতে জনগণের ভোটে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয় তাহলে নারীর সম্মান যথার্থ থাকবে

ANASUL HOQUE
297 ভিউ · 2 বছর আগে

⁣মিয়ানমার সীমান্তবর্তী সাগর থেকে জেলেদের ধরে নিয়ে যাচ্ছে আরাকান আর্মি

ANASUL HOQUE
44 ভিউ · 2 বছর আগে

⁣শিবিরের টাকা উৎস কোথায়?

ANASUL HOQUE
317 ভিউ · 2 বছর আগে

⁣খুনিয়াপালংয়ে শত শত মানুষ এলাকা পাহাড়ায়

ANASUL HOQUE
175 ভিউ · 2 বছর আগে

কক্সবাজারে মার্কিন নাগরিক এলিজাবেথকে যৌনকরণকারী তারেক আটক

ANASUL HOQUE
149 ভিউ · 2 বছর আগে

৪০ দিনের মধ্যে ধর্ষকের বিচার কার্য সম্পন্ন করতে হবে কক্সবাজারে প্রতিবাদ মিছিল।

Md siraz
4,684 ভিউ · 2 বছর আগে

Gazipur

Comilla Correspondent
117 ভিউ · 2 বছর আগে

⁣ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে কুমিল্লার আদর্শ সদর উপজেলার নূর ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশ মান নিয়ন্ত্রণ সংস্থা (বিএসটিআই) ও কুমিল্লা জেলা প্রশাসনের যৌথ অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিএসটিআই অনুমোদনবিহীন পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুদ এবং ওজন ও পরিমাপ সংক্রান্ত আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।

বুধবার (১০ মার্চ) বিকালে এ অভিযান পরিচালিত হয়।


এদিকে, গত মঙ্গলবার (৯ মার্চ) 'নগরীতে আবাসিক এলাকায় গড়ে উঠছে লাইসেন্সবিহীন কারখানা, ঝুঁকিতে জনস্বাস্থ্য' শিরোনামে নূর ট্রেডার্সের নাম উল্লেখ করে বার্তা ২৪ এর সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রশাসনের দৃষ্টিগোছর হওয়ার পর তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করে বিএসটিআই কুমিল্লা।

বিএসটিআই কুমিল্লার উপ পরিচালক কে এম হানিফের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নূর ট্রেডার্স বিএসটিআই অনুমোদন ছাড়া ‘ব্ল্যাক টি’ ও ‘সরিষার তেল’ বিক্রি করছিল এবং মেয়াদোত্তীর্ণ চা বিক্রির উদ্দেশ্যে মজুদ রেখেছিল। এসব অপরাধের দায়ে বিএসটিআই আইন-২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এসময়, অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা ও রতন কুমার দত্ত। বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার ইকবাল আহাম্মদ এবং পরিদর্শক আরিফ উদ্দিন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

বিএসটিআই উপপরিচালক কে এম হানিফ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় বাজার থেকে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য সরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

MD ATIKUR RAHMAN ATIKUR RAHMAN
33 ভিউ · 2 বছর আগে

ইটভাটা বন্ধ ঘোষণার প্রতিবাদে ঝিনাইদহে মালিক শ্রমিক ও কর্মচারীদের বিক্ষোভ

Md siraz
274 ভিউ · 2 বছর আগে

gazipur

আই নিউজ বিডি ডেস্ক
41 ভিউ · 2 বছর আগে

⁣
দ্বিতীয়বার স্বাধীনতার পর ও কেন নারীরা অনিরাপদ

আই নিউজ বিডি ডেস্ক
32 ভিউ · 2 বছর আগে

⁣দ্বিতীয়বার স্বাধীনতার পর ও কেন নারীরা অনিরাপদ




Showing 462 out of 463