কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ৯টি ঘর ক্ষতিগ্রস্ত
Corti Creare
কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ৯টি ঘর ক্ষতিগ্রস্ত
কুতুবদিয়ার উত্তর ধুরুং এলাকায় অগ্নিকাণ্ডে ৯টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৫) উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিয়ার কাটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে জয়নাল, মো. জসিম, মো. জামাল, পারভিন, করিম, সৈয়দ নুর, আবুল মূসা, গোলাম রহমান ও মো. জালালসহ মোট ৯ জনের মালিকানাধীন ছোট-বড় বিভিন্ন আয়তনের ৯টি আধাপাকা ঘর ক্ষতিগ্রস্ত হয়। এতে আনুমানিক ১৪ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের কারণ তদন্তসাপেক্ষ। অগ্নিনির্বাপণ কাজে নেতৃত্ব দেন স্টেশন অফিসার সোহেল আহাম্মেদ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ধুরুং বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও স্থানীয় চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন আল
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি,
১১ জুন ২০২৫:
কুতুবদিয়া উপজেলার ধুরুং বাজার
ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মিসবাহুল আলমকে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেফতার
ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল দশ টায় ধুরুং বাজার সড়কে স্থানীয় ব্যবসায়ী
ও জনসাধারণের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাজার কয়েক শতাধিক
ব্যবসায়ী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ধুরুং বাজার
ব্যবসায়ী কমিটির সভাপতি ও স্থানীয় চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন আল আজাদ। সমাবেশে
বক্তারা বলেন, “ব্যবসায়ী নেতাকে প্রকাশ্যে মারধর করার মত ঘটনা
কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় আনতে
হবে।”
বক্তারা আরও জানান, যদি
দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে পরবর্তী
সময়ে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবী
জানানো হয়, যাতে দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে
দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়।
১০ বছরের প্রেমের পর বিয়েতে অস্বীকৃতি, শেষমেশ পূর্বধলা থানার হেফাজতে প্রেমিক-প্রেমিকা
১০ বছরের প্রেমের পর বিয়েতে অস্বীকৃতি, শেষমেশ পূর্বধলা থানার হেফাজতে প্রেমিক-প্রেমিকা
ছোট-বড় তরুণরা যেন গর্জে উঠেছে
তরুণদের উপস্থিতিতে 24 এর শক্তি যেন ফিরে এসেছে এমনটাই তরুণদের বক্তব্য। তারা লড়াই করতে প্রস্তুত ইসলামের জন্য।
তিস্তার চড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান
তিস্তার চড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান #teestariver #teesta_river #song #songstatus
“আমরা ধর্মকে কখনোই ব্যবসা বা রাজনীতির হাতিয়ার করি না” —বিএনপি নেতা বাচ্চু
“আমরা ধর্মীয় শাসনে বিশ্বাসী, কিন্তু ধর্মকে কখনোই ব্যবসা বা রাজনীতির হাতিয়ার করি না” —বিএনপি নেতা বাচ্চু
.
#bnp | #sirajganj | #bachchu
App «Eye News BD»




