কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ৯টি ঘর ক্ষতিগ্রস্ত

Celana pendek Membuat

কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ৯টি ঘর ক্ষতিগ্রস্ত
Nazrul Islam

কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ৯টি ঘর ক্ষতিগ্রস্ত

⁣কুতুবদিয়ার উত্তর ধুরুং এলাকায় অগ্নিকাণ্ডে ৯টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৫) উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিয়ার কাটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে জয়নাল, মো. জসিম, মো. জামাল, পারভিন, করিম, সৈয়দ নুর, আবুল মূসা, গোলাম রহমান ও মো. জালালসহ মোট ৯ জনের মালিকানাধীন ছোট-বড় বিভিন্ন আয়তনের ৯টি আধাপাকা ঘর ক্ষতিগ্রস্ত হয়। এতে আনুমানিক ১৪ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের কারণ তদন্তসাপেক্ষ। অগ্নিনির্বাপণ কাজে নেতৃত্ব দেন স্টেশন অফিসার সোহেল আহাম্মেদ।

Nazrul Islam

0

0

Membagikan

7

720_30_3দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ
Abdus Sattar

720_30_3দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ

⁣দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

Abdus Sattar

0

1

Membagikan

4,586

হাসিনার চলে গেছে তার রেখে যাওয়া চেয়ারম্যানরা এখনো লুটেপুটে খাচ্ছে
Nazrul Islam

হাসিনার চলে গেছে তার রেখে যাওয়া চেয়ারম্যানরা এখনো লুটেপুটে খাচ্ছে

⁣বাগেরহাটে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ


বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি শিকদার উজির আলী এবং প্যানেল চেয়ারম্যান জুয়েল এর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন গাংনী ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য জাকির বিশ্বাস, ৫নং ওয়ার্ড সদস্য ফারুক আহমেদ, ৬নং ওয়ার্ড সদস্য মো. হান্নান, ৭নং ওয়ার্ড সদস্য আলী আহমেদ শেখ, ৮নং ওয়ার্ড সদস্য হাফিজুর রহমান ও ৯নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমানসহ এলাকাবাসী।

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর শিকদার উজির আলী স্বেচ্ছাচারিতা শুরু করেছেন। তিনি ইউনিয়নের জনগণের কোনো সেবা দেন না, বরং সেবা নিতে গেলে ঘুষ দিতে হয়। ট্যাংকি, টিউবওয়েলসহ বিভিন্ন প্রকল্পের নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া পরিষদে তিনি নিয়মিত আসেন না, ফলে ইউনিয়নের জনগণ বঞ্চিত হচ্ছে মৌলিক সেবা থেকে।

৭নং ওয়ার্ড সদস্য আলী আহমেদ শেখ অভিযোগ করে বলেন, “চেয়ারম্যান এত বেশি স্বেচ্ছাচারিতা করেছে যা বর্ণনা করা কঠিন। পরিষদের ব্যাংকে থাকা প্রায় ৬ লাখ টাকা তিনি তুলে আত্মসাৎ করেছেন। এমনকি আড়াই বছর ধরে ইউপি সদস্যদের সম্মানী ভাতা দেননি।”

বক্তারা যেকোনো মূল্যে বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করে ইউনিয়নে প্রশাসক নিয়োগের দাবি জানান। তাদের মতে, এভাবে চলতে থাকলে ইউনিয়নের সাধারণ মানুষ আরও সেবা থেকে বঞ্চিত হবে এবং দুর্নীতির শিকার হবে।

Nazrul Islam

0

0

Membagikan

13

⁣লালপুর  মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান লেখা
KAZI MAHAMUDUL HASAN

⁣লালপুর মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান লেখা

নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা লেখা ভেসে ওঠার ঘটনা ঘটেছে। গত ২ এপ্রিল, বুধবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাগরিবের নামাজের সময় এই ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীদের মতে, সাইনবোর্ডে "জয় বাংলা" স্লোগানের পাশাপাশি "বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে" লেখা প্রদর্শিত হয়। বিষয়টি লক্ষ্য করার পর স্থানীয়রা দ্রুত সাইনবোর্ডটি খুলে ফেলে।


স্থানীয়দের দাবি, এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। তবে কীভাবে এই বার্তাগুলো সাইনবোর্ডে প্রদর্শিত হলো, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।


মসজিদ কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান বলেন, "এই ঘটনা শোনার পর সাইনবোর্ডটি খুলে রাখা হয়েছে। কীভাবে এটি ঘটল, তা এখনও বোঝা যাচ্ছে না।"


এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, "ঘটনাটি আমরা শুনেছি এবং খতিয়ে দেখছি। যদি কেউ এ বিষয়ে অভিযোগ করে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"


ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং প্রযুক্তিগত ত্রুটি নাকি কোনো উদ্দেশ্যপ্রণোদিত কাজ তা খুঁজে বের করার চেষ্টা করছে।

KAZI MAHAMUDUL HASAN

0

1

Membagikan

26

লালমনিরহাট কালীগঞ্জের চামটাহাটে  মাদক সহ মোটরসাইকেল ফেলে পালালো ব্যবসায়ী
Raju Mia

লালমনিরহাট কালীগঞ্জের চামটাহাটে মাদক সহ মোটরসাইকেল ফেলে পালালো ব্যবসায়ী

⁣লালমনিরহাট কালীগঞ্জের চামটাহাটে মাদক সহ মোটরসাইকেল ফেলে পালালো ব্যবসায়ী। গোপনসূত্রের ভিত্তিতে জানানো সংবাদরে মাধ্যমে মাদক ব্যবসায়ী জনগনের হাত থেকে বাঁচতে বহনকৃত মাদক সহ মোটর সাইকেল ফেলে পালিয়েছে বলে জানান এলাকাবাসী। অতঃপর কালীগঞ্জ থানা পুলিশ ফেলে রাখা মাদকসহ মোটরসাইকেল হেফাজতে নিয়ে আইনানূগ ব্যবস্থা করেন। মূলহোতা ব্যবসায়ীদের তদন্ত চলছে বলে জানান কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি।

Raju Mia

0

0

Membagikan

17

দিনাজপুর বিআর টি এ অফিসে দুদুকের অভিযান চলছে
Abdus Sattar

দিনাজপুর বিআর টি এ অফিসে দুদুকের অভিযান চলছে

দিনাজপুর বিআর টি এ অফিসে দুদুকের অভিযান চলছে

Abdus Sattar

1

0

Membagikan

20