হাসিনার চলে গেছে তার রেখে যাওয়া চেয়ারম্যানরা এখনো লুটেপুটে খাচ্ছে

السراويل القصيرة خلق

হাসিনার চলে গেছে তার রেখে যাওয়া চেয়ারম্যানরা এখনো লুটেপুটে খাচ্ছে

⁣বাগেরহাটে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ


বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি শিকদার উজির আলী এবং প্যানেল চেয়ারম্যান জুয়েল এর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন গাংনী ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য জাকির বিশ্বাস, ৫নং ওয়ার্ড সদস্য ফারুক আহমেদ, ৬নং ওয়ার্ড সদস্য মো. হান্নান, ৭নং ওয়ার্ড সদস্য আলী আহমেদ শেখ, ৮নং ওয়ার্ড সদস্য হাফিজুর রহমান ও ৯নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমানসহ এলাকাবাসী।

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর শিকদার উজির আলী স্বেচ্ছাচারিতা শুরু করেছেন। তিনি ইউনিয়নের জনগণের কোনো সেবা দেন না, বরং সেবা নিতে গেলে ঘুষ দিতে হয়। ট্যাংকি, টিউবওয়েলসহ বিভিন্ন প্রকল্পের নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া পরিষদে তিনি নিয়মিত আসেন না, ফলে ইউনিয়নের জনগণ বঞ্চিত হচ্ছে মৌলিক সেবা থেকে।

৭নং ওয়ার্ড সদস্য আলী আহমেদ শেখ অভিযোগ করে বলেন, “চেয়ারম্যান এত বেশি স্বেচ্ছাচারিতা করেছে যা বর্ণনা করা কঠিন। পরিষদের ব্যাংকে থাকা প্রায় ৬ লাখ টাকা তিনি তুলে আত্মসাৎ করেছেন। এমনকি আড়াই বছর ধরে ইউপি সদস্যদের সম্মানী ভাতা দেননি।”

বক্তারা যেকোনো মূল্যে বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করে ইউনিয়নে প্রশাসক নিয়োগের দাবি জানান। তাদের মতে, এভাবে চলতে থাকলে ইউনিয়নের সাধারণ মানুষ আরও সেবা থেকে বঞ্চিত হবে এবং দুর্নীতির শিকার হবে।

Nazrul Islam

0

0

13

নাটোরের পদ্ম বিলের বর্তমান অবস্থা জানাতে গিয়ে

⁣নাটোরের পদ্ম বিলের বর্তমান অবস্থা জানাতে গিয়ে

Belhaj Badhon

0

0

15

সিলেট বিভাগের সুনামগঞ্জ উপজেলার একটি গ্রাম ।

⁣সিলেট বিভাগের সুনামগঞ্জ উপজেলার একটি গ্রাম

Akm Kaysarul Alam

0

0

24

অনুষ্ঠানে ঘুমিয়ে পড়লেন গয়েশ্বর চন্দ্র রায়

প্রেসক্লাবে এক অনুষ্ঠানে গিয়ে ঘুমিয়ে পড়লেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় চৌধুরী

ইস্পাহানী ইমরান

0

0

13

আমতলীতে আমার দেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

⁣পত্রিকার

MD .KHALED MOSHARRAF SHOHEL

0

0

10

প্রথম দেখায় মনে হতে পারে, এটি কোন এক জায়গার ধ্বংসাবশেষ।

আশুলিয়ার জামগড়া এই রাস্তা দেখে যে কেও মনে করতে পারে এটি কোন এক জায়গার ধ্বংসস্তূপ, কিন্তু আসলে এটি একটি রাস্তা। যা কিনা এইখানের মানুষ এর ভোগান্তির অন্যতম কারণ।

Md Abir Hasssn

0

0

22