হাসিনার চলে গেছে তার রেখে যাওয়া চেয়ারম্যানরা এখনো লুটেপুটে খাচ্ছে

Shorts Créer

হাসিনার চলে গেছে তার রেখে যাওয়া চেয়ারম্যানরা এখনো লুটেপুটে খাচ্ছে

⁣বাগেরহাটে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ


বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি শিকদার উজির আলী এবং প্যানেল চেয়ারম্যান জুয়েল এর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন গাংনী ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য জাকির বিশ্বাস, ৫নং ওয়ার্ড সদস্য ফারুক আহমেদ, ৬নং ওয়ার্ড সদস্য মো. হান্নান, ৭নং ওয়ার্ড সদস্য আলী আহমেদ শেখ, ৮নং ওয়ার্ড সদস্য হাফিজুর রহমান ও ৯নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমানসহ এলাকাবাসী।

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর শিকদার উজির আলী স্বেচ্ছাচারিতা শুরু করেছেন। তিনি ইউনিয়নের জনগণের কোনো সেবা দেন না, বরং সেবা নিতে গেলে ঘুষ দিতে হয়। ট্যাংকি, টিউবওয়েলসহ বিভিন্ন প্রকল্পের নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া পরিষদে তিনি নিয়মিত আসেন না, ফলে ইউনিয়নের জনগণ বঞ্চিত হচ্ছে মৌলিক সেবা থেকে।

৭নং ওয়ার্ড সদস্য আলী আহমেদ শেখ অভিযোগ করে বলেন, “চেয়ারম্যান এত বেশি স্বেচ্ছাচারিতা করেছে যা বর্ণনা করা কঠিন। পরিষদের ব্যাংকে থাকা প্রায় ৬ লাখ টাকা তিনি তুলে আত্মসাৎ করেছেন। এমনকি আড়াই বছর ধরে ইউপি সদস্যদের সম্মানী ভাতা দেননি।”

বক্তারা যেকোনো মূল্যে বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করে ইউনিয়নে প্রশাসক নিয়োগের দাবি জানান। তাদের মতে, এভাবে চলতে থাকলে ইউনিয়নের সাধারণ মানুষ আরও সেবা থেকে বঞ্চিত হবে এবং দুর্নীতির শিকার হবে।

Nazrul Islam

0

0

13

কক্সবাজার সমুদ্র সৈকতে টর্নেডো

কক্সবাজার

মো: সৈকত হাসান, ফরিদপুর

0

0

2

বিএনপি যখনই ক্ষমতায় আসে দ্রব্যমূল্যের দাম কমে আসে

কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লায়ন মো: হারুনুর রশিদ চাঁদপুর-৪(ফরিদগঞ্জ) তার নির্বাচনি এলাকায় গণসংযোগকালে বলেন, বিএনপি যখনই ক্ষমতায় আসে দেশের দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রনে আসে।

Abdul Kadir

0

0

9

অবাক কান্ড প্রতিভা

অবাক কান্ড! 😲 প্রতিভার এক ভিন্ন রূপ—বানরের মতো মানুষের পথ চলা! 🐒👣
এমন অদ্ভুত ঘটনা দেখে যে কেউ অবাক হয়ে যাবে।
Amazing talent! Unbelievable walking style like a monkey! 🐵 A rare human skill that surprises everyone.
Don’t miss this entertaining and shocking moment!

Md Hamidul Islam

0

1

21

উপদেষ্টার সাথে ছবি তুলে খুশি অনুভব করছে

উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে ছবি তুলে খুশি অনুভব করছেন

M Obaydullah Al Mahmudi

0

0

12

কেন্দ্রীয় ছাত্রশিবির  সেক্রেটারি বক্তব্য রাখছেন

বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সাদ্দাম হোসেন শিবিরের অনুষ্ঠানে।

Shahadat Hossain Munsy

1

1

12