কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন
Шорты создать
কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন
কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন
কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশ-এর উপজেলা শাখার অভিষেক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কুতুবদিয়ার হাফেজ জালাল উদ্দিন আদর্শ হেফজখানা মাদ্রাসা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ক্বারী আবুল রশিদ প্রধান অতিথি এবং কেন্দ্রীয় মহাসচিব এইচ.এম. জামালউদ্দিন তাওহীদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাফেজ আলিমুল হক চৌধুরী আল আজহারী,কক্সবাজার উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ছানাউল্লাহ সিকদারসহ অন্যান্যরা।
সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের হাফেজ, আলেম ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুরআন-হাদিসের শিক্ষা প্রচার, হাফেজদের কল্যাণ এবং সংগঠনের কার্যক্রমকে কুতুবদিয়ায় আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশ-এর কুতুবদিয়া উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর করা হয়। কিমিটিতে হাফেজ মাওলানা মোরশেদ আলম কুতুবী সভাপতি এবং হাফেজ মাওলানা ইউনুস কুতুবীকে সেক্রেটারির করে ২১ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়।
শিশু কন্যার মাথাতে বের করছে কিরা পোকা
শিশু কন্যার মাথাতে বের করছে কিরা পোকা
সরকারি হাসপাতালের জরুরী বিভাগে শিশুর চিকিৎসা চলমান। সে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর গ্রামের বাসিন্দা। আল্লাহ যেন এই শিশুটি দ্রুত সুস্থতা দান করুক আমিন।
বরগুনার প্রথম নারী জেলা প্রশাসক তাছলিমা আক্তার- জনসেবা, মানবিকতা ও উন্নয়ন অগ্রযাত্রায় প্রশংসিত।
বরগুনা জেলার প্রশাসন ব্যবস্থায় নতুন উদ্দীপনা ও আশার প্রতীক হয়ে উঠে এসেছেন সদ্য যোগদান করা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ তাছলিমা আক্তার। জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মানবিকতা, আন্তরিকতা ও উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে একের পর এক কার্যকর উদ্যোগ গ্রহণ করছেন। প্রথমবারের মতো বরগুনা একজন নারী জেলা প্রশাসক পাওয়ায় জেলাজুড়ে সৃষ্টি হয়েছে ইতিবাচক সাড়া।
শীত মৌসুমের শুরুতে তিনি ব্যক্তিগত উদ্যোগ এবং সরকারি ব্যবস্থাপনায় অসহায়, শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, ভিক্ষুক পুনর্বাসন, শিক্ষা সহায়তা এবং সামাজিক সুরক্ষায় উদ্যোগ নিচ্ছেন,
দায়িত্ব গ্রহণের পরপরই তিনি জেলার বিভিন্ন এলাকার উন্নয়ন প্রকল্প, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, রাস্তা-ঘাট এবং নদীভাঙনসহ গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সরেজমিনে পর্যবেক্ষণ শুরু করেন। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে তিনি বাস্তব সমস্যাগুলো খুব কাছ থেকে জেনেছেন এবং সমাধানের উদ্যোগ নিয়েছেন।
জেলার প্রতিটি উপজেলা, শহর ও সুবিধাবঞ্চিত এলাকায় সরেজমিন পরিদর্শন শুরু করেন। জনগণের সমস্যা জানার পাশাপাশি চলমান উন্নয়নকাজগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তিনি
ভুয়া ডাক্তার মতিউরের অবহেলায় মা এবং সন্তানের মৃত্যু
গাজীপুরে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যু: মতিউরহমানের ‘নিউ লাইফ’ হাসপাতালের বিরুদ্দে
গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় অবস্থিত নিউ লাইফ হাসপাতালে সিজারিয়ান অপারেশন চলাকালে তামান্না (২১) নামের এক প্রসূতি এবং তার নবজাতক সন্তানের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত তামান্না গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন বসুগাঁও-মীরের বাজার এলাকার বাসিন্দা এবং তুহিনের স্ত্রী ছিলেন। পরিবারের অভিযোগ, গত কয়েকদিন আগে প্রসবজনিত জটিলতার কারণে তাকে উক্ত হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অস্ত্রোপচারের সময় প্রয়োজনীয় সতর্কতার অভাব এবং ভুল চিকিৎসার কারণে মা ও শিশু উভয়ই প্রাণ হারান। ঘটনার পর থেকেই এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা এই অবৈধ হাসপাতালের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এই মৃত্যুর ঘটনাটি কেবল একটি বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, বরং চিকিৎসাসেবার নামে পরিচালিত একটি অনিয়ম ও অব্যবস্থাপনার চরম প্রতিফলন হিসেবে দেখছেন সচেতন মহল। ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ রহস্যজনকভাবে বিষয়টি ধামাচাপা দিতে ভুক্তভোগী পরিবারের সঙ্গে গোপনে মীমাংসার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগের তীর মতিউর রহমান নামের এক ব্যক্তির দিকে, যাকে স্থানীয়রা ‘মতিউর কসাই’ হিসেবে অভিহিত করছেন। অভিযোগ রয়েছে যে, মতিউর রহমান নিজে একজন অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ পরিচয় দিয়ে রোগীদের অপারেশন করেন, যা চিকিৎসাবিজ্ঞানের নীতি ও আইনের চরম লঙ্ঘন। তামান্নার স্বজনদের দাবি, অপারেশন থিয়েটারে অদক্ষতা এবং ভুল অ্যানেস্থেশিয়ার কারণেই তামান্না ও তার নবজাতক মৃত্যুবরণ করেছেন। শুধু নিউ লাইফ হাসপাতাল নয়, মতিউর রহমান একই এলাকায় মাইসা জেনারেল হাসপাতাল নামে আরেকটি বিতর্কিত চিকিৎসালয় পরিচালনা করছেন বলেও অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের মতে, প্রশাসনকে ম্যানেজ করার মাধ্যমে দীর্ঘদিন ধরে এসব অপচিকিৎসা কেন্দ্র পরিচালিত হচ্ছে। তামান্নার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে অভিযোগ করেন যে, একটি সাধারণ সিজারিয়ান অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসার শিকার হয়ে তাদের পরিবারের দুজন সদস্য অকালে প্রাণ হারালেন, যার দায় কোনোভাবেই হাসপাতাল কর্তৃপক্ষ এড়াতে পারে না।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, মতিউর রহমানের মালিকানাধীন এসব হাসপাতালে নিয়মিত বিরতিতে অঘটন ঘটলেও প্রশাসনের নজরদারি না থাকায় তিনি বারবার পার পেয়ে যাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এবং আর্থিক লেনদেনের মাধ্যমে এসব অবৈধ হাসপাতালগুলো কোনো ধরনের লাইসেন্স বা মানদণ্ড ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় সচেতন নাগরিকরা অবিলম্বে মতিউর রহমানের সকল হাসপাতাল সিলগালা করে তাকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া না গেলেও, তারা তড়িঘড়ি করে ভুক্তভোগী পরিবারকে আর্থিক প্রলোভন দেখিয়ে ঘটনাটি মীমাংসা করার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
চিকিৎসাসেবার নামে এ ধরনের প্রতারণা এবং অবহেলা জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। যদি মতিউর রহমানের মতো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে অদূর ভবিষ্যতে এমন আরও প্রাণহানির ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যায়। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্বাস্থ্য অধিদপ্তর ও প্রশাসনের কঠোর হস্তক্ষেপ এখন সময়ের দাবি। তামান্নার মৃত্যুর এই মর্মান্তিক ঘটনাটি একটি সতর্কবার্তা হিসেবে বিবেচিত হওয়া উচিত, যাতে আর কোনো প্রসূতিকে ভুল চিকিৎসার বলি হতে না হয়।
Приложение «Eye News BD»




