কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন
Calção Crio
কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন
কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন
কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশ-এর উপজেলা শাখার অভিষেক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কুতুবদিয়ার হাফেজ জালাল উদ্দিন আদর্শ হেফজখানা মাদ্রাসা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ক্বারী আবুল রশিদ প্রধান অতিথি এবং কেন্দ্রীয় মহাসচিব এইচ.এম. জামালউদ্দিন তাওহীদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাফেজ আলিমুল হক চৌধুরী আল আজহারী,কক্সবাজার উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ছানাউল্লাহ সিকদারসহ অন্যান্যরা।
সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের হাফেজ, আলেম ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুরআন-হাদিসের শিক্ষা প্রচার, হাফেজদের কল্যাণ এবং সংগঠনের কার্যক্রমকে কুতুবদিয়ায় আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশ-এর কুতুবদিয়া উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর করা হয়। কিমিটিতে হাফেজ মাওলানা মোরশেদ আলম কুতুবী সভাপতি এবং হাফেজ মাওলানা ইউনুস কুতুবীকে সেক্রেটারির করে ২১ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়।
হানিফ পরিবহনের মালিক কফিল উদ্দিনের জানাযার নামাজে মানুষের ঢল
হানিফ পরিবহনের মালিক কফিল উদ্দিনের জানাযার নামাজে মানুষের ঢল
ঢাকা কলেজ সাংবাদিক সমিতিতে শিবিরের হস্তক্ষেপের অভিযোগ, মধ্যরাতে বিক্ষোভ মিছিল সাধারণ শিক্ষার্থীদের
ঢাকা কলেজ সাংবাদিক সমিতিতে শিবিরের হস্তক্ষেপের অভিযোগ, মধ্যরাতে বিক্ষোভ মিছিল সাধারণ শিক্ষার্থীদের
Este vídeo está sendo processado, volte em alguns minutos
মার্চ ফর গাজায় আগত মুসল্লিদের ফ্রিতে ঠান্ডা শরবত খাওয়ানো হচ্ছে
মার্চ ফর গাজায় আগত মুসল্লিদের ফ্রিতে ঠান্ডা শরবত খাওয়ানো হচ্ছে
VID-20260303-WA0028ফরিদগঞ্জে সেবার আলো সংগঠনের ইফতার সামগ্রী বিতরন।
ফরিদগঞ্জে সেবার আলো সংগঠনের ইফতার সামগ্রী বিতরন করা হয়।
প্রায় ৮শত টাকা মূল্যের ইফতার সামগ্রী ১শত৫০জনের মাঝে বিরতন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,
সভাপতি :মাহিদুল ইসলাম
সাধারণ সম্পাদক : তারেক মনোয়ার
সাংগঠনিক সম্পাদক : জহিরুল ইসলাম হৃদয়
অর্থ সম্পাদক : শেখ রাশেদ
অফিস সম্পাদক : হাফেজ আল আমিন
প্রচার সম্পাদক : ফরিদুল ইসলাম
উপ-প্রচার সম্পাদক - সজীব।
ফরিদুল ইসলাম
আবু সুফিয়ান
জুয়েল
সজীব
রাকিব
মেহেদী
আল আমিন
তারেক ভূইয়া
প্রমুখ
App «Eye News BD»
