কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন
ショーツ 作成
কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন
কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন
কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশ-এর উপজেলা শাখার অভিষেক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কুতুবদিয়ার হাফেজ জালাল উদ্দিন আদর্শ হেফজখানা মাদ্রাসা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ক্বারী আবুল রশিদ প্রধান অতিথি এবং কেন্দ্রীয় মহাসচিব এইচ.এম. জামালউদ্দিন তাওহীদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাফেজ আলিমুল হক চৌধুরী আল আজহারী,কক্সবাজার উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ছানাউল্লাহ সিকদারসহ অন্যান্যরা।
সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের হাফেজ, আলেম ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুরআন-হাদিসের শিক্ষা প্রচার, হাফেজদের কল্যাণ এবং সংগঠনের কার্যক্রমকে কুতুবদিয়ায় আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশ-এর কুতুবদিয়া উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর করা হয়। কিমিটিতে হাফেজ মাওলানা মোরশেদ আলম কুতুবী সভাপতি এবং হাফেজ মাওলানা ইউনুস কুতুবীকে সেক্রেটারির করে ২১ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়।
আসলাম চৌধুরী ভক্তরা সীতাকুণ্ড সড়ক অবরোধ চরম ভোগান্তি যাত্রীরা
এখনো অবরোধ চলমান। সোমবার সন্ধ্য হতে বিভিন্ন সড়কে অবরোধ করে রাখে বিএনপির নেতা-কর্মীরা।
ফরিদগঞ্জে শরীফ ওছমান হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষােভ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী এরশাদ উল্ল্যাসহ প্রার্থীদের উপর হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বিকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলার আল মদিনা হাসপাতাল এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বাসস্ট্যান্ড হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুবদলের সাাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, মজিবুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানী, সাবেক যুগ্মআহ্বায়ক টুটুল পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সোহেল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সবেক যুগ্ম সম্পাদক মানিক পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম মাহমুদ রাঢ়ী, পৌর বিএনপি নেতা হাবিবুর রহমান রুবেল, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, পৌর যুবদলের সাবেক যুগ্মআহ্বায়ক পেয়ার আহাম্মদ প্রমুখ।#
এই গরমে কার কার চাই হাত পাখা। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে হাতপাখা বিক্রি ও শিল্প #news, #newsupdate,#[22
হাতপাখা গ্রামীণ ঐতিহ্যের প্রতীক। কিন্তু এখন আগের মতো খুব একটা দেখা যায় না হাতপাখা তৈরির কারিগর। আধুনিকতার ছোঁয়ায় বৈদ্যুতিক ফ্যান, এয়ার কন্ডিশনারসহ নানা ধরনের প্লাস্টিক ও ফাইবারের তৈরি হাতপাখার একচ্ছত্র আধিপত্যের কারণে নেত্রকোনাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে প্রচন্ড গরমে এক সময়ের দেহমনে শান্তির পরশ বোলানো বাংলার ঐতিহ্যবাহী তালপাতার হাতপাখা। by Mahamud Mithu I#short #shorts, #news, #newsupdate,#bd,#bagladesh,#bangla
এতো সুন্দর রাস্তা!
🌿 চারপাশে প্রকৃতির অপার সৌন্দর্য, শান্ত পরিবেশ আর দিগন্তজোড়া সবুজে ঘেরা এই রাস্তাটি সত্যিই মুগ্ধ করার মতো। পথের দু’পাশে গাছপালা, হালকা বাতাস আর নীরবতার মাঝেই যেন খুঁজে পাওয়া যায় প্রশান্তি। ভ্রমণপিপাসু কিংবা প্রকৃতিপ্রেমীদের জন্য এটি এক অসাধারণ অনুভূতি, যেখানে প্রতিটি মুহূর্ত হৃদয়কে ছুঁয়ে যায়।
「Eye News BD」アプリ




