গোপালগঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে খামারী প্রশিক্ষণ… | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে খামারী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গোপালগঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে খামারী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, তীব্র তাপপ্রবাহ এবং গ্রীষ্মকালে গবাদি পশু-পাখির যত্ন ও খামার ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে..
שיתוף ב-Eidok
গোপালগঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে খামারী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
צילום: ארכיון

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: 

গোপালগঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে "তীব্র তাপপ্রবাহ এবং গ্রীষ্মকালে গবাদি পশু-পাখির যত্ন ও খামার ব্যবস্থাপনা" - শীর্ষক দিনব্যাপী খামারী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে শনিবার (২৪ মে '২৫) সকাল ১০ টায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

গোপালগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গোবিন্দ চন্দ্র সরদার -এর সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মশালায় জেলা ভেটেরিনারি অফিসার ডাঃ এ এস এম আব্দুর রাজ্জাক, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সেন, উপজেলা ভেটেরিনারি অফিসার ডাঃ প্রিয়াংকা রাণী মোদক সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার ২৫ জন প্রান্তিক খামারী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।

অসতর্কতায় প্রতিবছর এ সময় তীব্র তাপপ্রবাহে হঠাৎ পশুপাখি মারা যাওয়ায় প্রান্তিক খামারীরা প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতির সম্মুখীন হন। তাই তাপপ্রবাহ এবং গ্রীষ্মকালে কিভাবে গবাদি পশু-পাখির যত্ন নিতে হবে ও খামার ব্যবস্থাপনার মাধ্যমে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদেরকে তা হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও আসন্ন পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে যে সকল প্রান্তিক খামারী গরু-ছাগল মোটাতাজাকরণ করছেন তাদেরকে এই তীব্র গরমে পশু-পাখির প্রতি বাড়তি যত্ন ও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা חוק-בית משפט শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 306 Views নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত חוק-בית משפט নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 81 Views সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা חוק-בית משפט সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 69 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে חוק-בית משפט শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 72 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব חוק-בית משפט তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 59 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড חוק-בית משפט তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 69 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ חוק-בית משפט নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 68 Views