গোপালগঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে খামারী প্রশিক্ষণ… | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে খামারী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গোপালগঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে খামারী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, তীব্র তাপপ্রবাহ এবং গ্রীষ্মকালে গবাদি পশু-পাখির যত্ন ও খামার ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে..
Eidok-এ শেয়ার
গোপালগঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে খামারী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: 

গোপালগঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে "তীব্র তাপপ্রবাহ এবং গ্রীষ্মকালে গবাদি পশু-পাখির যত্ন ও খামার ব্যবস্থাপনা" - শীর্ষক দিনব্যাপী খামারী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে শনিবার (২৪ মে '২৫) সকাল ১০ টায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

গোপালগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গোবিন্দ চন্দ্র সরদার -এর সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মশালায় জেলা ভেটেরিনারি অফিসার ডাঃ এ এস এম আব্দুর রাজ্জাক, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সেন, উপজেলা ভেটেরিনারি অফিসার ডাঃ প্রিয়াংকা রাণী মোদক সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার ২৫ জন প্রান্তিক খামারী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।

অসতর্কতায় প্রতিবছর এ সময় তীব্র তাপপ্রবাহে হঠাৎ পশুপাখি মারা যাওয়ায় প্রান্তিক খামারীরা প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতির সম্মুখীন হন। তাই তাপপ্রবাহ এবং গ্রীষ্মকালে কিভাবে গবাদি পশু-পাখির যত্ন নিতে হবে ও খামার ব্যবস্থাপনার মাধ্যমে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদেরকে তা হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও আসন্ন পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে যে সকল প্রান্তিক খামারী গরু-ছাগল মোটাতাজাকরণ করছেন তাদেরকে এই তীব্র গরমে পশু-পাখির প্রতি বাড়তি যত্ন ও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড Закон-Суд তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 59 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ Закон-Суд নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 46 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম Закон-Суд আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 62 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন Закон-Суд খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 63 Views শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর Закон-Суд শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 32 Views ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের Закон-Суд ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 78 Views প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ Закон-Суд প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 51 Views