নোয়াখালী কোম্পানীগঞ্জে অবৈধ বিবিএমসি ব্রিক ফিল্ড উচ্ছেদ | আই নিউজ বিডি

নোয়াখালী

নোয়াখালী কোম্পানীগঞ্জে অবৈধ বিবিএমসি ব্রিক ফিল্ড উচ্ছেদ

আবদুল্লাহ আল মামুন ঃঃ কোম্পানীগঞ্জ প্রতিনিধি,
Del på Eidok
নোয়াখালী কোম্পানীগঞ্জে অবৈধ বিবিএমসি ব্রিক ফিল্ড উচ্ছেদ
Foto: arkiv

 

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের জনবসতিপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল বিবিএমছি ব্রিক ফিল্ড। স্থানীয় বাসিন্দারা একাধিকবার অভিযোগ জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। তবে অবশেষে আদালতের নির্দেশনায় বন্ধ হলো এই অবৈধ কার্যক্রম।

 

জানা গেছে, ৫ আগস্টের পর থেকে ইসলামিক কিছু দলের সহযোগিতা নিয়ে নানা কৌশলে ব্রিক ফিল্ডটি পরিচালনার চেষ্টা চালানো হয়। তবে মে মাসে উচ্চ আদালতের এক নির্দেশনার প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৩টায় ব্রিক ফিল্ডটি উচ্ছেদ করা হয়।

 

অভিযানটি পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর ফরহাদ শামীম। তার নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে সম্পূর্ণভাবে ব্রিক ফিল্ডটি গুঁড়িয়ে দেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

ইউএনও তানভীর ফরহাদ শামীম জানান, "আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি রোধে এ ধরনের অবৈধ স্থাপনার বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"

 

স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এই অভিযানকে কেন্দ্র করে। তারা আশা করছেন, ভবিষ্যতে আর কোনো অবৈধ ব্রিক ফিল্ড তাদের এলাকায় গড়ে উঠবে না।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা Forbrydelse মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 64 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা Forbrydelse কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 69 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার Forbrydelse শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 58 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ Forbrydelse মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 136 Views রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার Forbrydelse রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার 75 Views ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ Forbrydelse ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ 79 Views কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ Forbrydelse কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ 90 Views