নোয়াখালী কোম্পানীগঞ্জে অবৈধ বিবিএমসি ব্রিক ফিল্ড উচ্ছেদ | আই নিউজ বিডি

নোয়াখালী

নোয়াখালী কোম্পানীগঞ্জে অবৈধ বিবিএমসি ব্রিক ফিল্ড উচ্ছেদ

আবদুল্লাহ আল মামুন ঃঃ কোম্পানীগঞ্জ প্রতিনিধি,
Eidok پر شیئر
নোয়াখালী কোম্পানীগঞ্জে অবৈধ বিবিএমসি ব্রিক ফিল্ড উচ্ছেদ
تصویر: ماخوذ

 

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের জনবসতিপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল বিবিএমছি ব্রিক ফিল্ড। স্থানীয় বাসিন্দারা একাধিকবার অভিযোগ জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। তবে অবশেষে আদালতের নির্দেশনায় বন্ধ হলো এই অবৈধ কার্যক্রম।

 

জানা গেছে, ৫ আগস্টের পর থেকে ইসলামিক কিছু দলের সহযোগিতা নিয়ে নানা কৌশলে ব্রিক ফিল্ডটি পরিচালনার চেষ্টা চালানো হয়। তবে মে মাসে উচ্চ আদালতের এক নির্দেশনার প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৩টায় ব্রিক ফিল্ডটি উচ্ছেদ করা হয়।

 

অভিযানটি পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর ফরহাদ শামীম। তার নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে সম্পূর্ণভাবে ব্রিক ফিল্ডটি গুঁড়িয়ে দেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

ইউএনও তানভীর ফরহাদ শামীম জানান, "আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি রোধে এ ধরনের অবৈধ স্থাপনার বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"

 

স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এই অভিযানকে কেন্দ্র করে। তারা আশা করছেন, ভবিষ্যতে আর কোনো অবৈধ ব্রিক ফিল্ড তাদের এলাকায় গড়ে উঠবে না।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য جرم কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 59 Views চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক جرم চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 80 Views সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী جرم সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 91 Views মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট جرم মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট 58 Views ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ جرم ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 66 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান جرم ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 73 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি جرم চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 47 Views