বগুড়া শেরপুরে সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে ‘জয় বাংলা’… | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়া শেরপুরে সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে ‘জয় বাংলা’ স্লোগান

বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সরকারি বাসভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল সাইনবোর্ড ও মহাসড়কের বিভাজকসহ বিভিন্ন স্থানে লাল এবং কালো রঙে ‘জয় বাংলা’ স্লোগান লিখে রাখা হয়েছে।..
Eidok-এ শেয়ার
বগুড়া শেরপুরে সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে ‘জয় বাংলা’ স্লোগান
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সরকারি বাসভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল সাইনবোর্ড ও মহাসড়কের বিভাজকসহ বিভিন্ন স্থানে লাল এবং কালো রঙে ‘জয় বাংলা’ স্লোগান লিখে রাখা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে এসব স্লোগান চোখে পড়ে। তবে কে বা কারা, কখন এবং কী উদ্দেশ্যে এসব লিখেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সরেজমিনে দেখা যায়, প্রশাসনিক এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) সরকারি বাসভবনের প্রাচীর, মহাসড়ক-সংলগ্ন উপজেলা পরিষদের প্রধান ফটক এবং উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রবেশপথে লাল রঙে স্লোগানটি আঁকা হয়েছে। গাড়ীদহ ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দেয়ালেও একই চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, প্রশাসনিক এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) সরকারি বাসভবনের প্রাচীর, মহাসড়ক-সংলগ্ন উপজেলা পরিষদের প্রধান ফটক এবং উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রবেশপথে লাল রঙে স্লোগানটি আঁকা হয়েছে। গাড়ীদহ ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দেয়ালেও একই চিত্র দেখা গেছে।

পাশাপাশি নয়াপাড়ার উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজ ও মজিবুর রহমান বালিকা বিদ্যালয়ের মূল ফটকের সামনে এবং জেলা পরিষদ অডিটোরিয়াম-সংলগ্ন চক্ষু হাসপাতালের সাইনবোর্ডেও এই লিখন নজরে আসে।

এ ছাড়া ঢাকা-বগুড়া মহাসড়কের থানা রোড এলাকার সড়ক বিভাজকের দুই পাশ, একাধিক সাইনবোর্ডের নিচ এবং সড়কের ধারের বিভিন্ন দেয়ালজুড়েও লাল-কালো রঙে ‘জয় বাংলা’ স্লোগানটি লেখা রয়েছে।

এ বিষয়ে শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুন্ডু বলেন, “একটি মহল রাতের অন্ধকারে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি দলীয়ভাবেও আমাদের সিদ্ধান্ত রয়েছে; পরবর্তীতে সেই সিদ্ধান্ত অনুযায়ীই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, প্রাথমিকভাবে বিষয়টি পুলিশের নজরে এসেছে। কারা এসব স্লোগান লিখেছে, তা শনাক্ত করতে তদন্ত চলছে।

 

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। এ ব্যাপারে থানা-পুলিশের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

 

 
হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ও এমপির পৈতৃক বাড়িতে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগ জেলার খবর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ও এমপির পৈতৃক বাড়িতে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগ 101 ভিউ ‎ইউএনও-এসিল্যান্ডের বাসভবনের দেয়ালসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান জেলার খবর ‎ইউএনও-এসিল্যান্ডের বাসভবনের দেয়ালসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান 95 ভিউ ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত জেলার খবর ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত 80 ভিউ গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় থানায় হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জেলার খবর গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় থানায় হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ 42 ভিউ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ জেলার খবর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ 52 ভিউ অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল জেলার খবর অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল 48 ভিউ চাঁদপুরে জাতীয় দিবস পালনে মুক্তিযোদ্ধা সংসদের প্রস্তুতি ও সাংগঠনিক ঐক্য জোরদারের আহ্বান জেলার খবর চাঁদপুরে জাতীয় দিবস পালনে মুক্তিযোদ্ধা সংসদের প্রস্তুতি ও সাংগঠনিক ঐক্য জোরদারের আহ্বান 85 ভিউ