নোয়াখালী

নোয়াখালী কোম্পানীগঞ্জে অবৈধ বিবিএমসি ব্রিক ফিল্ড উচ্ছেদ

আবদুল্লাহ আল মামুন ঃঃ কোম্পানীগঞ্জ প্রতিনিধি,
Share on Eidok
নোয়াখালী কোম্পানীগঞ্জে অবৈধ বিবিএমসি ব্রিক ফিল্ড উচ্ছেদ
Photo: collected

 

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের জনবসতিপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল বিবিএমছি ব্রিক ফিল্ড। স্থানীয় বাসিন্দারা একাধিকবার অভিযোগ জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। তবে অবশেষে আদালতের নির্দেশনায় বন্ধ হলো এই অবৈধ কার্যক্রম।

 

জানা গেছে, ৫ আগস্টের পর থেকে ইসলামিক কিছু দলের সহযোগিতা নিয়ে নানা কৌশলে ব্রিক ফিল্ডটি পরিচালনার চেষ্টা চালানো হয়। তবে মে মাসে উচ্চ আদালতের এক নির্দেশনার প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৩টায় ব্রিক ফিল্ডটি উচ্ছেদ করা হয়।

 

অভিযানটি পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর ফরহাদ শামীম। তার নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে সম্পূর্ণভাবে ব্রিক ফিল্ডটি গুঁড়িয়ে দেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

ইউএনও তানভীর ফরহাদ শামীম জানান, "আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি রোধে এ ধরনের অবৈধ স্থাপনার বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"

 

স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এই অভিযানকে কেন্দ্র করে। তারা আশা করছেন, ভবিষ্যতে আর কোনো অবৈধ ব্রিক ফিল্ড তাদের এলাকায় গড়ে উঠবে না।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

No comments found

Related News Articles

রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা Crime রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা 14 Views সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ Crime সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ 53 Views গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা Crime গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 30 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ Crime সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 92 Views কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য Crime কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 78 Views চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক Crime চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 86 Views সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী Crime সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 107 Views