সীতাকুণ্ড প্রেসক্লাবে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

****
Bagikan di Eidok
সীতাকুণ্ড প্রেসক্লাবে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন
Foto: dikumpulkan

সীতাকুণ্ড প্রেসক্লাবে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

কেক কাটা ও আলোচনায় সাংবাদিকদের মিলনমেলা

এম জামশেদ আলম, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সীতাকুণ্ড প্রেসক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়।

দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার সীতাকুন্ড উপজেলা প্রতিনিধি মামুনুর রশিদ মাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সম্পাদক ফারুক আব্দুল্লাহ এবং সদস্য ইকবাল হোসেন রুবেল, এস এম ইকবাল ও নির্দেশ বড়ুয়া।

এ ছাড়া সীতাকুণ্ডে কর্মরত বিভিন্ন টেলিভিশন, মাল্টিমিডিয়া, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে অংশ নেন নাঈম আহমেদ কপিল, রেজাউল হোসেন পলাশ, নওশীন আল মাহমুদ, রিয়াজ উদ্দিন মাসুম, জাহিদুল ইসলাম রুমন, ইমরান হোসেন, মো. ওমর ফারুক, রাফি চৌধুরী ও এম জামশেদ আলম। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা দৈনিক রূপালী বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি গণমাধ্যমের জগতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।

দ্বিতীয় বর্ষপূর্তির এ আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, আন্তরিকতা ও পেশাগত সম্প্রীতির এক মিলনমেলায় পরিণত হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

সোনারগাঁয়ে হত্যা মামলার আসামির সঙ্গে সখ্যতায় বিএনপির দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০ Berita Kabupaten সোনারগাঁয়ে হত্যা মামলার আসামির সঙ্গে সখ্যতায় বিএনপির দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০ 43 Views বগুড়ার সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী প্রদান Berita Kabupaten বগুড়ার সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী প্রদান 91 Views ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর, থানায় অভিযোগ Berita Kabupaten ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর, থানায় অভিযোগ 59 Views সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ Berita Kabupaten সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ 70 Views নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা Berita Kabupaten নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা 69 Views লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ Berita Kabupaten লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ 49 Views শ্যামনগরে কৃষকদের মাঝে তৈলবীজ ও সহায়ক উপকরণ বিতরণ Berita Kabupaten শ্যামনগরে কৃষকদের মাঝে তৈলবীজ ও সহায়ক উপকরণ বিতরণ 51 Views