সীতাকুণ্ড প্রেসক্লাবে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

****
Partager sur Eidok
সীতাকুণ্ড প্রেসক্লাবে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন
Photo : collectée

সীতাকুণ্ড প্রেসক্লাবে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

কেক কাটা ও আলোচনায় সাংবাদিকদের মিলনমেলা

এম জামশেদ আলম, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সীতাকুণ্ড প্রেসক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়।

দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার সীতাকুন্ড উপজেলা প্রতিনিধি মামুনুর রশিদ মাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সম্পাদক ফারুক আব্দুল্লাহ এবং সদস্য ইকবাল হোসেন রুবেল, এস এম ইকবাল ও নির্দেশ বড়ুয়া।

এ ছাড়া সীতাকুণ্ডে কর্মরত বিভিন্ন টেলিভিশন, মাল্টিমিডিয়া, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে অংশ নেন নাঈম আহমেদ কপিল, রেজাউল হোসেন পলাশ, নওশীন আল মাহমুদ, রিয়াজ উদ্দিন মাসুম, জাহিদুল ইসলাম রুমন, ইমরান হোসেন, মো. ওমর ফারুক, রাফি চৌধুরী ও এম জামশেদ আলম। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা দৈনিক রূপালী বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি গণমাধ্যমের জগতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।

দ্বিতীয় বর্ষপূর্তির এ আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, আন্তরিকতা ও পেশাগত সম্প্রীতির এক মিলনমেলায় পরিণত হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé