সীতাকুণ্ড প্রেসক্লাবে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

****
Eidok-এ শেয়ার
সীতাকুণ্ড প্রেসক্লাবে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন
ছবি: সংগৃহীত

সীতাকুণ্ড প্রেসক্লাবে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

কেক কাটা ও আলোচনায় সাংবাদিকদের মিলনমেলা

এম জামশেদ আলম, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সীতাকুণ্ড প্রেসক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়।

দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার সীতাকুন্ড উপজেলা প্রতিনিধি মামুনুর রশিদ মাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সম্পাদক ফারুক আব্দুল্লাহ এবং সদস্য ইকবাল হোসেন রুবেল, এস এম ইকবাল ও নির্দেশ বড়ুয়া।

এ ছাড়া সীতাকুণ্ডে কর্মরত বিভিন্ন টেলিভিশন, মাল্টিমিডিয়া, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে অংশ নেন নাঈম আহমেদ কপিল, রেজাউল হোসেন পলাশ, নওশীন আল মাহমুদ, রিয়াজ উদ্দিন মাসুম, জাহিদুল ইসলাম রুমন, ইমরান হোসেন, মো. ওমর ফারুক, রাফি চৌধুরী ও এম জামশেদ আলম। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা দৈনিক রূপালী বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি গণমাধ্যমের জগতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।

দ্বিতীয় বর্ষপূর্তির এ আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, আন্তরিকতা ও পেশাগত সম্প্রীতির এক মিলনমেলায় পরিণত হয়।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সোনারগাঁয়ে হত্যা মামলার আসামির সঙ্গে সখ্যতায় বিএনপির দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০ জেলার খবর সোনারগাঁয়ে হত্যা মামলার আসামির সঙ্গে সখ্যতায় বিএনপির দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০ 43 ভিউ বগুড়ার সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী প্রদান জেলার খবর বগুড়ার সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী প্রদান 91 ভিউ ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর, থানায় অভিযোগ জেলার খবর ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর, থানায় অভিযোগ 59 ভিউ সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ জেলার খবর সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ 70 ভিউ নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা জেলার খবর নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা 69 ভিউ লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলার খবর লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ 49 ভিউ শ্যামনগরে কৃষকদের মাঝে তৈলবীজ ও সহায়ক উপকরণ বিতরণ জেলার খবর শ্যামনগরে কৃষকদের মাঝে তৈলবীজ ও সহায়ক উপকরণ বিতরণ 51 ভিউ