হাতিয়ায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১,৬০০ কেজি ইলিশ… | আই নিউজ বিডি

হাতিয়ায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১,৬০০ কেজি ইলিশ জব্দ, ৩০ জেলে আটক

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ১২ লক্ষ টাকা মূল্যের ১ হাজার ৬০০ কেজি (৪০ মণ) ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ১০ মে ২০২৫ তারিখ রাত ১১টা থেকে ১১ মে ভোর ৬টা পর্..
I-share sa Eidok
হাতিয়ায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১,৬০০ কেজি ইলিশ জব্দ, ৩০ জেলে আটক
Larawan: kuha mula sa arkibo

হাতিয়ায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১,৬০০ কেজি ইলিশ জব্দ, ৩০ জেলে আটক

 

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ১২ লক্ষ টাকা মূল্যের ১ হাজার ৬০০ কেজি (৪০ মণ) ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ১০ মে ২০২৫ তারিখ রাত ১১টা থেকে ১১ মে ভোর ৬টা পর্যন্ত হরনী ইউনিয়নের টাংকি ঘাট ও চেয়ারম্যান ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

 

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন সাব্বির আহমেদ জানান 

অভিযান চলাকালে দুটি ফিশিং বোট—এফবি ভাই ভাই ও এফবি নাহিদা-১—তল্লাশি করে ইলিশসহ ৩০ জন জেলেকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও উপজেলা মৎস্য কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি দল। পরে জব্দকৃত মাছ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফাহাদ হাসানের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও গরীব-দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

 

আটককৃত বোটদ্বয়কে এক লক্ষ আশি হাজার টাকা জরিমানা করা হয় এবং জেলেদের মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

 

উল্লেখ্য, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই আহরণের লক্ষ্যে বাংলাদেশ সরকার ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে। এ আদেশ বাস্তবায়নে কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা Krimen মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 63 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা Krimen কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 66 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার Krimen শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 56 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ Krimen মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 135 Views রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার Krimen রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার 71 Views ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ Krimen ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ 77 Views কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ Krimen কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ 86 Views