হাতিয়ায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১,৬০০ কেজি ইলিশ… | আই নিউজ বিডি

হাতিয়ায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১,৬০০ কেজি ইলিশ জব্দ, ৩০ জেলে আটক

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ১২ লক্ষ টাকা মূল্যের ১ হাজার ৬০০ কেজি (৪০ মণ) ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ১০ মে ২০২৫ তারিখ রাত ১১টা থেকে ১১ মে ভোর ৬টা পর্..
分享到 Eidok
হাতিয়ায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১,৬০০ কেজি ইলিশ জব্দ, ৩০ জেলে আটক
图片:来源收集

হাতিয়ায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১,৬০০ কেজি ইলিশ জব্দ, ৩০ জেলে আটক

 

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ১২ লক্ষ টাকা মূল্যের ১ হাজার ৬০০ কেজি (৪০ মণ) ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ১০ মে ২০২৫ তারিখ রাত ১১টা থেকে ১১ মে ভোর ৬টা পর্যন্ত হরনী ইউনিয়নের টাংকি ঘাট ও চেয়ারম্যান ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

 

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন সাব্বির আহমেদ জানান 

অভিযান চলাকালে দুটি ফিশিং বোট—এফবি ভাই ভাই ও এফবি নাহিদা-১—তল্লাশি করে ইলিশসহ ৩০ জন জেলেকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও উপজেলা মৎস্য কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি দল। পরে জব্দকৃত মাছ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফাহাদ হাসানের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও গরীব-দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

 

আটককৃত বোটদ্বয়কে এক লক্ষ আশি হাজার টাকা জরিমানা করা হয় এবং জেলেদের মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

 

উল্লেখ্য, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই আহরণের লক্ষ্যে বাংলাদেশ সরকার ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে। এ আদেশ বাস্তবায়নে কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

注释 0

没有找到评论

相关文章

মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা (Simplified): 犯罪 মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 63 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা (Simplified): 犯罪 কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 66 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার (Simplified): 犯罪 শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 56 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ (Simplified): 犯罪 মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 135 Views রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার (Simplified): 犯罪 রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার 71 Views ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ (Simplified): 犯罪 ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ 77 Views কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ (Simplified): 犯罪 কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ 86 Views