হাতিয়ায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১,৬০০ কেজি ইলিশ… | আই নিউজ বিডি

হাতিয়ায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১,৬০০ কেজি ইলিশ জব্দ, ৩০ জেলে আটক

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ১২ লক্ষ টাকা মূল্যের ১ হাজার ৬০০ কেজি (৪০ মণ) ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ১০ মে ২০২৫ তারিখ রাত ১১টা থেকে ১১ মে ভোর ৬টা পর্..
Auf Eidok teilen
হাতিয়ায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১,৬০০ কেজি ইলিশ জব্দ, ৩০ জেলে আটক
Foto: Archiv

হাতিয়ায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১,৬০০ কেজি ইলিশ জব্দ, ৩০ জেলে আটক

 

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ১২ লক্ষ টাকা মূল্যের ১ হাজার ৬০০ কেজি (৪০ মণ) ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ১০ মে ২০২৫ তারিখ রাত ১১টা থেকে ১১ মে ভোর ৬টা পর্যন্ত হরনী ইউনিয়নের টাংকি ঘাট ও চেয়ারম্যান ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

 

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন সাব্বির আহমেদ জানান 

অভিযান চলাকালে দুটি ফিশিং বোট—এফবি ভাই ভাই ও এফবি নাহিদা-১—তল্লাশি করে ইলিশসহ ৩০ জন জেলেকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও উপজেলা মৎস্য কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি দল। পরে জব্দকৃত মাছ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফাহাদ হাসানের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও গরীব-দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

 

আটককৃত বোটদ্বয়কে এক লক্ষ আশি হাজার টাকা জরিমানা করা হয় এবং জেলেদের মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

 

উল্লেখ্য, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই আহরণের লক্ষ্যে বাংলাদেশ সরকার ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে। এ আদেশ বাস্তবায়নে কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য Verbrechen কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 35 Views চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক Verbrechen চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 80 Views সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী Verbrechen সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 88 Views মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট Verbrechen মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট 57 Views ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ Verbrechen ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 66 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Verbrechen ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 73 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি Verbrechen চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 47 Views