দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে কেরানীগঞ্জে বিক্ষোভ

শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আমান উল্লাহ আমান শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক।..
Partager sur Eidok
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে কেরানীগঞ্জে বিক্ষোভ
Photo : collectée

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ঢাকা মহানগর উত্তর শাখার কর্মী সভায় সাংগঠনিক দিকনির্দেশনা দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান।
শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আমান উল্লাহ আমান শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক।
সম্প্রতি শ্রমিক দলের ৫১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে এ কর্মী সভার আয়োজন করা হয়। আগামী ছয় মাসের মধ্যে দলের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য সামনে রেখে মহানগরের নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান আমান উল্লাহ আমান।
সভায় তিনি বলেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায় ও শ্রমিকদের ন্যায্য দাবি তুলে ধরা শ্রমিক দলের প্রধান দায়িত্ব। গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প খাতের শ্রমিকদের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করতে হবে। এ জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দেন তিনি।
আমান উল্লাহ আমান আরও বলেন, দলের আদর্শ ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। প্রতিটি ওয়ার্ড ও থানা পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতেও শ্রমজীবী মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সভায় ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা নতুন নেতৃত্বের অধীনে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। 

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে কেরানীগঞ্জে বিক্ষোভ

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ঢাকা মহানগর উত্তর শাখার কর্মী সভায়  জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé