বোরকা-হিজাবে ছদ্মবেশ, অস্ত্রের মুখে গ্যাস ডিপোতে ডাকাতি

****
Eidok-এ শেয়ার
বোরকা-হিজাবে ছদ্মবেশ, অস্ত্রের মুখে গ্যাস ডিপোতে ডাকাতি
ছবি: সংগৃহীত
বোরকা-হিজাবে ছদ্মবেশ, অস্ত্রের মুখে গ্যাস ডিপোতে ডাকাতি
 
এম জামশেদ আলম
সীতাকুণ্ড (চট্টগ্রাম)
 
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাদা বোরকা ও হিজাব পরিহিত ১২ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল একটি গ্যাস ডিপোতে হানা দিয়ে প্রায় ৫০ লাখ টাকার নগদ অর্থ ও মালামাল লুট করেছে। এ সময় অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে মারধর করা হয়। এতে দুই নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন ইউরো গ্যাস ডিপোতে এ ডাকাতির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, সাদা বোরকা ও হিজাব পরিহিত ১২ থেকে ১৫ জনের একটি দল ডিপোর ভেতরে প্রবেশ করে। তাদের কয়েকজনের হাতে দেশি-বিদেশি অস্ত্র ছিল। একপর্যায়ে নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখা হয়। পরে ডিপোর বিভিন্ন কক্ষের দরজা কেটে ও আলমারি ভেঙে নগদ পাঁচ লাখ টাকা এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ সময় তারা সিসিটিভি ক্যামেরা ও সংশ্লিষ্ট যন্ত্রপাতিও ভাঙচুর করে।
ডাকাতদের হামলায় আহত নিরাপত্তাকর্মীরা হলেন মো. ইকবাল হোসেন ও মো. সদর উদ্দিন।
ইউরো গ্যাস এলপিজির ম্যানেজার মো. তৌহিদুল মান্নান জানান, ডাকাতির কৌশল ও ঘটনাপ্রবাহ দেখে এটি পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। এ ঘটনায় পরিচিত কারও সম্পৃক্ততা থাকতে পারে বলেও সন্দেহ করছেন তারা। নগদ টাকা ও লুট হওয়া মালামালসহ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।
এদিকে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডিপো কর্তৃপক্ষ প্রায় ১ হাজার ২০০ গজ ক্যাবল লুট হওয়ার কথা জানিয়েছে, যার ওজন আনুমানিক দুই থেকে আড়াই টন। তবে ডাকাতির ঘটনায় ডিপো কর্তৃপক্ষের দেওয়া তথ্যের মধ্যে কিছু অসঙ্গতি পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।
হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ জেলার খবর নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 5 ভিউ প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা জেলার খবর প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 19 ভিউ মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন জেলার খবর মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 20 ভিউ ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ জেলার খবর ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 40 ভিউ হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলার খবর হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 36 ভিউ জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী জেলার খবর জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 37 ভিউ সীতাকুণ্ডে মরহুম সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ প্রদান জেলার খবর সীতাকুণ্ডে মরহুম সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ প্রদান 39 ভিউ