নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা বিএনপি নেতাদের

দেশব্যাপী সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা রুখে দিতে ঢাকার কেরানীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা বিএনপি নেতাদের
ছবি: সংগৃহীত

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

দেশব্যাপী সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা রুখে দিতে ঢাকার কেরানীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর, ২০২৬) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট কদমতলি মোড় এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি কদমতলি মোড় থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মোড়ে এসে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। এতে উপজেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।
পথসভায় বক্তারা বলেন, “দেশব্যাপী নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার এবং দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা আমরা কঠোরভাবে প্রতিহত করব।”
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, কেরানীগঞ্জের মাটিতে কোনো সন্ত্রাসী বা নৈরাজ্যকারীকে প্রশ্রয় দেয়া হবে না। যেকোনো অপতৎপরতা রুখতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবসময় রাজপথে সজাগ ও ঐক্যবদ্ধ থাকবে।
মিছিল ও পথসভায় কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি ও বিভিন্ন ইউনিয়নের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালে কদমতলি মোড় ও তৎসংলগ্ন এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। 

নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা বিএনপি নেতাদের

 দক্ষিণ কেরানীগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট কদমতলি মোড় এলাকায় এ বিক্ষোভ মিছিল

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নিষিদ্ধ উপাদান মেশানোয় দোহারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা জাতীয় নিষিদ্ধ উপাদান মেশানোয় দোহারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা 4 ভিউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে রাজনীতিতে ফেরার চেষ্টা করছে আ.লীগ: তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ জাতীয় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে রাজনীতিতে ফেরার চেষ্টা করছে আ.লীগ: তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ 54 ভিউ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন 51 ভিউ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাতের নতুন দিগন্ত উন্মোচন জাতীয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাতের নতুন দিগন্ত উন্মোচন 83 ভিউ প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর: একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনসম্পৃক্ততার পূর্বাভাস জাতীয় প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর: একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনসম্পৃক্ততার পূর্বাভাস 89 ভিউ মার্কিন শুল্কের কবলে বাংলাদেশসহ ১৪ দেশ: ট্রাম্পের বাণিজ্যনীতিতে বৈশ্বিক অর্থনীতির নতুন চ্যালেঞ্জ জাতীয় মার্কিন শুল্কের কবলে বাংলাদেশসহ ১৪ দেশ: ট্রাম্পের বাণিজ্যনীতিতে বৈশ্বিক অর্থনীতির নতুন চ্যালেঞ্জ 82 ভিউ কচুয়ায় ১৫ দিন ধরে নিখোঁজ শাওন, ছেলের ছবি দেখে অঝোরে কাঁদছেন মা জাতীয় কচুয়ায় ১৫ দিন ধরে নিখোঁজ শাওন, ছেলের ছবি দেখে অঝোরে কাঁদছেন মা 57 ভিউ