কেরানীগঞ্জের বিএনপির বিক্ষোভ কর্মসূচি

শুক্রবার (২৭ নভেম্বর, ২০২৬) বিকেলে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার অন্তর্গত জিনজিরা, আগানগর ইউনিয়ন ও ইকুরিয়ায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।..
Eidok-এ শেয়ার
কেরানীগঞ্জের বিএনপির বিক্ষোভ কর্মসূচি
ছবি: সংগৃহীত

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

দেশব্যাপী সন্ত্রাসী সংগঠন, আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা রুখে দিতে ঢাকার কেরানীগঞ্জে পৃথকভাবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৭ নভেম্বর, ২০২৬) বিকেলে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার অন্তর্গত জিনজিরা, আগানগর ইউনিয়ন ও ইকুরিয়ায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিকেলে জিনজিরা ও আগানগর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন এবং পরবর্তীতে পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা যে কোনো ধরনের নাশকতা ও অপতৎপরতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় বিএনপি নেতারা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবসময় রাজপথে সজাগ ও ঐক্যবদ্ধ থাকবে। দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে সাধারণ মানুষকে সাথে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
কর্মসূচিতে জিনজিরা ও আগানগর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। মিছিল চলাকালে উভয় ইউনিয়নের প্রধান সড়কগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল।

কেরানীগঞ্জের বিএনপির বিক্ষোভ কর্মসূচি

 

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ফেসবুকে সরকারবিরোধী প্রচারণার অভিযোগে পাবনায় চিকিৎসক গ্রেফতার জাতীয় ফেসবুকে সরকারবিরোধী প্রচারণার অভিযোগে পাবনায় চিকিৎসক গ্রেফতার 39 ভিউ জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ সম্মেলন ২০২৬: উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশেষ দিকনির্দেশনা প্রদান করলেন প্রধানমন্ত্রী জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ সম্মেলন ২০২৬: উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশেষ দিকনির্দেশনা প্রদান করলেন প্রধানমন্ত্রী 82 ভিউ বিগত সরকারের আমলে আর্থিক খাতে লুটপাট ও প্রাতিষ্ঠানিক ধসের চিত্র তুলে ধরলেন রাষ্ট্রপতি জাতীয় বিগত সরকারের আমলে আর্থিক খাতে লুটপাট ও প্রাতিষ্ঠানিক ধসের চিত্র তুলে ধরলেন রাষ্ট্রপতি 58 ভিউ শিশুদের স্বপ্নের ঠিকানা হবে প্রকৃতির পাঠশালা: শিক্ষামন্ত্রী মিলন জাতীয় শিশুদের স্বপ্নের ঠিকানা হবে প্রকৃতির পাঠশালা: শিক্ষামন্ত্রী মিলন 84 ভিউ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে কেরানীগঞ্জে বিক্ষোভ জাতীয় দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে কেরানীগঞ্জে বিক্ষোভ 56 ভিউ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত 72 ভিউ হজযাত্রীদের জন্য বিমানভাড়া হ্রাস ও ইমাম-মুয়াজ্জিনদের বিশেষ ভাতার ঘোষণা সরকারের জাতীয় হজযাত্রীদের জন্য বিমানভাড়া হ্রাস ও ইমাম-মুয়াজ্জিনদের বিশেষ ভাতার ঘোষণা সরকারের 102 ভিউ