কামারখন্দে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

****
Compartir en Eidok
কামারখন্দে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
Foto: archivo

ইয়াছিন কবির:
'রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায়  সিরাজগঞ্জের কামারখন্দে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় কামারখন্দ উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. বিপাশা হোসাইন। সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা মো. গোলাম হোসেন।

এতে স্বাগত বক্তব্য রাখেন কামারখন্দ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লা আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, ভেটেরিনারি সার্জন ডাঃ মো. নাজমুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. বদিউজ্জামান ফেরদৌস, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, প্রান্তিক পর্যাযের খামারিরা ও মাঠ পর্যায়ের ভেটেরিনারি পল্লী চিকিৎসকসহ প্রমূখ।

এসময়ে বক্তরা বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পশুপালন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এ খাতের সম্ভাবনা তুলে ধরতে সপ্তাহব্যাপী এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় Noticias del distrito ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় 45 Views ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক Noticias del distrito ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক 56 Views ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত Noticias del distrito ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত 30 Views সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় কর্মচারীর মৃত্যু Noticias del distrito সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় কর্মচারীর মৃত্যু 44 Views সীতাকুণ্ডে চকলেটের প্রলোভনে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক Noticias del distrito সীতাকুণ্ডে চকলেটের প্রলোভনে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক 39 Views সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Noticias del distrito সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 73 Views ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা Noticias del distrito ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 20 Views