কামারখন্দে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

****
שיתוף ב-Eidok
কামারখন্দে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
צילום: ארכיון

ইয়াছিন কবির:
'রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায়  সিরাজগঞ্জের কামারখন্দে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় কামারখন্দ উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. বিপাশা হোসাইন। সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা মো. গোলাম হোসেন।

এতে স্বাগত বক্তব্য রাখেন কামারখন্দ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লা আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, ভেটেরিনারি সার্জন ডাঃ মো. নাজমুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. বদিউজ্জামান ফেরদৌস, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, প্রান্তিক পর্যাযের খামারিরা ও মাঠ পর্যায়ের ভেটেরিনারি পল্লী চিকিৎসকসহ প্রমূখ।

এসময়ে বক্তরা বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পশুপালন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এ খাতের সম্ভাবনা তুলে ধরতে সপ্তাহব্যাপী এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

কালাইয়ে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ חדשות המחוז কালাইয়ে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 5 Views জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত, প্রদর্শনীতে ২০টি স্টল חדשות המחוז জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত, প্রদর্শনীতে ২০টি স্টল 10 Views নারীর নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কঠোর অঙ্গীকার חדשות המחוז নারীর নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কঠোর অঙ্গীকার 23 Views নাগরপুরে শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগ חדשות המחוז নাগরপুরে শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগ 38 Views কচুয়া প্রেসক্লাবের আয়োজনে  গুণীজন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান חדשות המחוז কচুয়া প্রেসক্লাবের আয়োজনে  গুণীজন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 58 Views আমতলীতে নিজ ঘর থেকে ঝুমুর আক্তার নামে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার חדשות המחוז আমতলীতে নিজ ঘর থেকে ঝুমুর আক্তার নামে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 71 Views শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে  র‍্যালি, উদ্বোধন ও আলোচনাসভা חדשות המחוז শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে  র‍্যালি, উদ্বোধন ও আলোচনাসভা 58 Views