নবাগত ইউএনওকে বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা

বালিয়াডাঙ্গী ইউএনও এ.বি.এম আরিফুল হককে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা স্মারক
Поделиться в Eidok
নবাগত ইউএনওকে বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা
Фото: из открытых источников
মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
 
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব এ.বি.এম. আরিফুল হককে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক প্রদান করেছে বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়ন।
 
বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই শুভেচ্ছা ও মতবিনিময় করেন বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ।
 
এ সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জুলফিকার আলী শাহ, সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, উপদেষ্টা এন এম নুরুল ইসলাম, সহ-সভাপতি মাজেদুল ইসলাম, নির্বাহী সদস্য আল-মামুন জীবনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
 
শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে বালিয়াডাঙ্গী উপজেলায় স্বাগত জানান। এ সময় বক্তারা বলেন, প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা এবং সুসম্পর্কের মধ্য দিয়ে উপজেলার উন্নয়ন ও সুশাসন আরও এগিয়ে যাবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
 
এ সময় নবাগত ইউএনও জনাব এ.বি.এম. আরিফুল হক সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। উপজেলার উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অপরিসীম। তিনি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সব সময় সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন।
 
পরে সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ইউএনও মহোদয়ের হাতে ফুলের তোড়া ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

আমতলীতে এক নারীর রহস্যজনক মৃত্যু Районные новости আমতলীতে এক নারীর রহস্যজনক মৃত্যু 58 Views চাঁদপুরের প্রথম মুক্তাঞ্চল ফরিদগঞ্জ: বিজয়ের উল্লাসে উদ্‌যাপিত হলো হানাদারমুক্ত দিবস Районные новости চাঁদপুরের প্রথম মুক্তাঞ্চল ফরিদগঞ্জ: বিজয়ের উল্লাসে উদ্‌যাপিত হলো হানাদারমুক্ত দিবস 57 Views চিরিরবন্দরে প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ Районные новости চিরিরবন্দরে প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ 23 Views তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাজারসংযোগ নিশ্চিতের আহ্বান দেবহাটার ইউএনওর Районные новости তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাজারসংযোগ নিশ্চিতের আহ্বান দেবহাটার ইউএনওর 62 Views Sreemangal Celebrates the Spirit of Diversity and Unity Районные новости Sreemangal Celebrates the Spirit of Diversity and Unity 75 Views সাংবাদিকদের রাজনৈতিক পরিচয়ে হয়রানি বন্ধের দাবি, সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের সংহতি Районные новости সাংবাদিকদের রাজনৈতিক পরিচয়ে হয়রানি বন্ধের দাবি, সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের সংহতি 84 Views বরগুনায় ‘ছায়া-পরশ’ উদ্যোগ: অভিভাবকবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার নতুন দিগন্ত উন্মোচন Районные новости বরগুনায় ‘ছায়া-পরশ’ উদ্যোগ: অভিভাবকবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার নতুন দিগন্ত উন্মোচন 34 Views