শ্রীপুরে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর (গাজীপুর):
দেশের চলমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান ও গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে। পরে সুবিধাজনক স্থানে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি সমাপ্ত হয়।
সমাবেশে বক্তারা বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, জননিরাপত্তা বিঘ্নিত করা বা দেশে নতুন করে কোনো ধরনের নৈরাজ্য, অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। শান্তি-শৃঙ্খলা রক্ষা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে শ্রীপুর উপজেলা বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0