‘বড় লেভেলে খেলার’ ঘোষণা দেওয়া বিএনপি নেতা বোরহান গ্রেপ্তার

****
Eidok-এ শেয়ার
‘বড় লেভেলে খেলার’ ঘোষণা দেওয়া বিএনপি নেতা বোরহান গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ফেসবুকে ‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’—এমন স্ট্যাটাস দিয়ে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বোরহান মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। চেক প্রতারণার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোররাতে পার্শ্ববর্তী মধুখালী উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বোয়ালমারী থানা পুলিশের একটি দল মধুখালী থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ২০১৮ সালে ফরিদপুর আদালতে দায়ের করা চেক প্রতারণার মামলায় ২০২২ সালের ৯ সেপ্টেম্বর বোরহান মাহমুদের এক বছরের কারাদণ্ড হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। বোরহান বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের রাঙ্গামুলারকান্দি গ্রামের স্থায়ী বাসিন্দা।

বোরহান মাহমুদ বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন। পাশাপাশি কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে ব্যক্তিগত ছবি সংযুক্ত করে পদত্যাগের একটি ফটোকার্ড প্রকাশ করেন বোরহান। সেখানে তিনি লেখেন, ‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে।’ পরদিন বুধবার বিকেলে ফেসবুক লাইভে এসে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহার বিরুদ্ধে দল ধ্বংসের অভিযোগ তোলেন। এ সময় দলীয় নেতৃত্ব নিয়েও নানা মন্তব্য করেন তিনি।

বোরহানের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনকে আটক করে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে সঞ্জয় সাহা তাঁকে ‘মবকারী’ আখ্যা দেন। এ ঘটনার জেরেই তিনি দলীয় পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন বলে জানান বোরহান।

এদিকে বোরহানের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানকে ঘিরে একাধিক অভিযোগ তুলেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা। তাঁর অভিযোগ, তিন থেকে চার মাস আগে কাশিয়ানীর দুই যুবককে আটকে রেখে তাঁদের মোটরসাইকেল জব্দ করেন বোরহান। পরে বিকাশের মাধ্যমে তাঁদের কাছ থেকে ৮৫ হাজার টাকা নেওয়া হয়। পুলিশের সহযোগিতায় মোটরসাইকেল ও টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের ফিরিয়ে দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

সঞ্জয় সাহার আরও অভিযোগ, সম্প্রতি কানখরদির একটি ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন বোরহান। টাকা না দিলে ভাটা বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এ ছাড়া কোন্দারদিয়া বাজারের একটি কার্যালয় থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলামের ছবি নামিয়ে ফেলার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

সর্বশেষ গত রোববার মুসা চেয়ারম্যানকে বোর্ড অফিসে আটকে রেখে গাড়ি কেনার কথা বলে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলেও অভিযোগ করেন সঞ্জয় সাহা। এসব অভিযোগের বিষয়ে বোরহান মাহমুদের বক্তব্য পাওয়া যায়নি।

বোরহানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, বোরহান কিছুদিন তাঁর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে সম্প্রতি কিছু বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় তাঁকে মৌখিকভাবে নিজের সঙ্গে থাকতে নিষেধ করা হয়েছিল।

খন্দকার নাসিরুল ইসলামের অভিযোগ, গত দুই-তিন দিন ধরে বোরহান দলের জ্যেষ্ঠ নেতাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে সাংগঠনিক বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন। বোরহানের সঙ্গে তাঁর আর কোনো সম্পর্ক থাকবে না বলেও পোস্টে উল্লেখ করেন সাবেক এই সংসদ সদস্য।

এদিকে বোরহান পদত্যাগের ঘোষণা দিলেও উপজেলা বিএনপি এখনো তাঁর কোনো লিখিত পদত্যাগপত্র পায়নি। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সভা ডাকার কথা জানান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা। তিনি বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল ও বড় রাজনৈতিক দল। এখানে কারও ব্যক্তিগত উচ্চাভিলাষ বা বিশৃঙ্খল কর্মকাণ্ডের সুযোগ নেই। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা বিএনপি কঠোর অবস্থানে রয়েছে।

সঞ্জয় সাহা আরও বলেন, ‘আমি দলে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজকে প্রশ্রয় দেব না। দলের স্বার্থে প্রয়োজনে জীবন দেব, তবু চাঁদাবাজি হতে দেব না।’ বোরহানের বিষয়ে সাংগঠনিক সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

গ্রেপ্তারের আগে নিজের ভাড়া বাসা থেকে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় বোরহান মাহমুদ অভিযোগ করেন, খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশে আওয়ামী লীগ আমলে যুবলীগ নেতা দাউদের দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। বাসায় অন্তঃসত্ত্বা স্ত্রী ও অসুস্থ মা থাকা অবস্থায় পুলিশ পাঠানোকে হয়রানি ও রাজনৈতিক প্রতিহিংসা বলেও দাবি করেন তিনি।

ওই ভিডিও বার্তায় বোরহান বলেন, কারাগার থেকে বের হয়ে খন্দকার নাসিরুল ইসলামের একক সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেবেন। একই সঙ্গে ফরিদপুর-১ আসনে বিএনপির ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও দেন তিনি।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, চেক প্রতারণার একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বোরহান মাহমুদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বৃহস্পতিবার ভোররাতে মধুখালী থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সদরের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুর উপজেলা ছাত্রদলের ২৫ কিলোমিটার মোটরসাইকেল র‍্যালি রাজনীতি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুর উপজেলা ছাত্রদলের ২৫ কিলোমিটার মোটরসাইকেল র‍্যালি 24 ভিউ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি রাজনীতি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 32 ভিউ সিরাজগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে  জামায়াতের বিক্ষোভ রাজনীতি সিরাজগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে  জামায়াতের বিক্ষোভ 63 ভিউ Bangladesh, Pakistan Explore New Avenues for Trade and Parliamentary Cooperation রাজনীতি Bangladesh, Pakistan Explore New Avenues for Trade and Parliamentary Cooperation 56 ভিউ শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর, ভারতকেও বার্তা ঢাকার রাজনীতি শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর, ভারতকেও বার্তা ঢাকার 37 ভিউ শিরোনাম: ফিরতে চাওয়া এক পলাতক, আর একটা দেশের অমীমাংসিত হিসাব রাজনীতি শিরোনাম: ফিরতে চাওয়া এক পলাতক, আর একটা দেশের অমীমাংসিত হিসাব 35 ভিউ খানসামায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজনীতি খানসামায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 62 ভিউ