বাগেরহাট

বাগেরহাটের সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

****
Eidok-এ শেয়ার
বাগেরহাটের সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ছবি: সংগৃহীত

বাগেরহাট সদর উপজেলার ৪৭ নম্বর সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা আলহাজ্ব আশরাফ ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ মঞ্জুর আলম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্পনা রানী ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনন্দ কুন্ডু ও শুক্লা সাহা। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে তারা জীবনের নতুন একটি অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত, নৈতিকতাসম্পন্ন ও আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, সময়ের সঠিক ব্যবহার এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়ে তারা শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের জীবনের ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক বিদ্যালয় থেকেই। তাই এই পর্যায়ের অর্জিত শিক্ষা, মূল্যবোধ ও শৃঙ্খলাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সড়ক ব্যবস্থাপনায় পেশাদারিত্বের স্বীকৃতি: চাঁদপুরে শ্রেষ্ঠ ট্রাফিক পুলিশ সদস্যদের পুরস্কৃত করলেন এসপি জেলার খবর সড়ক ব্যবস্থাপনায় পেশাদারিত্বের স্বীকৃতি: চাঁদপুরে শ্রেষ্ঠ ট্রাফিক পুলিশ সদস্যদের পুরস্কৃত করলেন এসপি 15 ভিউ রামপালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন জেলার খবর রামপালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন 9 ভিউ দল থেকে পদত্যাগের ঘোষণার পরেই চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা বোরহান মাহমুদ জেলার খবর দল থেকে পদত্যাগের ঘোষণার পরেই চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা বোরহান মাহমুদ 18 ভিউ ভালুকায় ঝালপাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান জেলার খবর ভালুকায় ঝালপাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 20 ভিউ এসআরবি'র অভিযানে ফরিদপুরে প্রায় ৬ লাখ টাকার ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলার খবর এসআরবি'র অভিযানে ফরিদপুরে প্রায় ৬ লাখ টাকার ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার 17 ভিউ কুমিল্লায় বিজিবির অভিযানে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাপ সিরাপ আটক জেলার খবর কুমিল্লায় বিজিবির অভিযানে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাপ সিরাপ আটক 41 ভিউ কচুয়া প্রেসক্লাবের উদ্যোগে  গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত জেলার খবর কচুয়া প্রেসক্লাবের উদ্যোগে  গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত 36 ভিউ