নবাগত ইউএনওকে বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা

বালিয়াডাঙ্গী ইউএনও এ.বি.এম আরিফুল হককে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা স্মারক
שיתוף ב-Eidok
নবাগত ইউএনওকে বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা
צילום: ארכיון
মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
 
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব এ.বি.এম. আরিফুল হককে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক প্রদান করেছে বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়ন।
 
বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই শুভেচ্ছা ও মতবিনিময় করেন বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ।
 
এ সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জুলফিকার আলী শাহ, সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, উপদেষ্টা এন এম নুরুল ইসলাম, সহ-সভাপতি মাজেদুল ইসলাম, নির্বাহী সদস্য আল-মামুন জীবনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
 
শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে বালিয়াডাঙ্গী উপজেলায় স্বাগত জানান। এ সময় বক্তারা বলেন, প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা এবং সুসম্পর্কের মধ্য দিয়ে উপজেলার উন্নয়ন ও সুশাসন আরও এগিয়ে যাবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
 
এ সময় নবাগত ইউএনও জনাব এ.বি.এম. আরিফুল হক সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। উপজেলার উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অপরিসীম। তিনি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সব সময় সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন।
 
পরে সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ইউএনও মহোদয়ের হাতে ফুলের তোড়া ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים