নবাগত ইউএনওকে বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা

বালিয়াডাঙ্গী ইউএনও এ.বি.এম আরিফুল হককে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা স্মারক
I-share sa Eidok
নবাগত ইউএনওকে বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা
Larawan: kuha mula sa arkibo
মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
 
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব এ.বি.এম. আরিফুল হককে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক প্রদান করেছে বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়ন।
 
বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই শুভেচ্ছা ও মতবিনিময় করেন বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ।
 
এ সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জুলফিকার আলী শাহ, সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, উপদেষ্টা এন এম নুরুল ইসলাম, সহ-সভাপতি মাজেদুল ইসলাম, নির্বাহী সদস্য আল-মামুন জীবনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
 
শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে বালিয়াডাঙ্গী উপজেলায় স্বাগত জানান। এ সময় বক্তারা বলেন, প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা এবং সুসম্পর্কের মধ্য দিয়ে উপজেলার উন্নয়ন ও সুশাসন আরও এগিয়ে যাবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
 
এ সময় নবাগত ইউএনও জনাব এ.বি.এম. আরিফুল হক সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। উপজেলার উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অপরিসীম। তিনি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সব সময় সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন।
 
পরে সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ইউএনও মহোদয়ের হাতে ফুলের তোড়া ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

শিল্পাঞ্চলে উৎপাদন সচল রাখার চ্যালেঞ্জ: নতুন মজুরি কাঠামো ও নিরাপত্তা বলয়ে শ্রমিকরা Balita sa Distrito শিল্পাঞ্চলে উৎপাদন সচল রাখার চ্যালেঞ্জ: নতুন মজুরি কাঠামো ও নিরাপত্তা বলয়ে শ্রমিকরা 30 Views জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার Balita sa Distrito জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার 22 Views জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত Balita sa Distrito জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত 51 Views সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২ Balita sa Distrito সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২ 53 Views ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় Balita sa Distrito ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় 62 Views ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক Balita sa Distrito ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক 69 Views ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত Balita sa Distrito ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত 34 Views