কচুয়ায় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজা গ্রেপ্তার

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চাঁদপুর শহরের কুড়ালিয়া এলাকায় একটি চেকপোস্টে ১০ যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় আরাফাতের মোবাইল ফোনে একটি পিস্তলের ছবি পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে আরাফাত ..
分享到 Eidok
কচুয়ায় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজা গ্রেপ্তার
图片:来源收集

শাহাদাত হোসেন মুন্সী, কচুয়া  (চাঁদপুর) প্রতিনিধি:

কচুয়ায় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজা গ্রেপ্তার।।
কচুয়ায় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজা গ্রেপ্তার।।

 

চাঁদপুরের কচুয়ায় পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ভোরে কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কড়ইশ গ্রামের জাকির হোসেনের ছেলে নাহিদ হোসেন (২৭) ও তার ভাতিজা জাহাঙ্গীর আলমের ছেলে মো. আরাফাত (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চাঁদপুর শহরের কুড়ালিয়া এলাকায় একটি চেকপোস্টে ১০ যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় আরাফাতের মোবাইল ফোনে একটি পিস্তলের ছবি পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে আরাফাত জানায়, পিস্তলটি তার চাচা নাহিদের এবং শখের বশে সেটি হাতে নিয়ে ছবি তুলেছিল।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোর ৬টার দিকে কচুয়া থানা পুলিশের সহযোগিতায় নাহিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসতঘরের খাটের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে পিস্তল ও গুলিসহ নাহিদ ও আরাফাতকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় চেকপোস্টে আটক অপর ১০ যুবকও পুলিশ হেফাজতে রয়েছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সংবাদ সূত্র: পুলিশ।

অস্ত্রসহ পুলিশের গ্রেফতারকৃতদের ছবি
অস্ত্রসহ পুলিশের গ্রেফতারকৃতদের ছবি 
কচুয়ায় উদ্ধারকৃত অস্ত্রের ছবি
কচুয়ায় উদ্ধারকৃত অস্ত্রের ছবি 

 




Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论

相关文章

ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় 区域新闻 ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় 60 Views ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক 区域新闻 ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক 67 Views ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত 区域新闻 ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত 33 Views সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় কর্মচারীর মৃত্যু 区域新闻 সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় কর্মচারীর মৃত্যু 47 Views সীতাকুণ্ডে চকলেটের প্রলোভনে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক 区域新闻 সীতাকুণ্ডে চকলেটের প্রলোভনে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক 46 Views সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 区域新闻 সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 82 Views ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 区域新闻 ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 25 Views