কচুয়ায় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজা গ্রেপ্তার

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চাঁদপুর শহরের কুড়ালিয়া এলাকায় একটি চেকপোস্টে ১০ যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় আরাফাতের মোবাইল ফোনে একটি পিস্তলের ছবি পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে আরাফাত ..
Podijeli na Eidoku
কচুয়ায় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজা গ্রেপ্তার
Foto: arhiva

শাহাদাত হোসেন মুন্সী, কচুয়া  (চাঁদপুর) প্রতিনিধি:

কচুয়ায় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজা গ্রেপ্তার।।
কচুয়ায় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজা গ্রেপ্তার।।

 

চাঁদপুরের কচুয়ায় পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ভোরে কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কড়ইশ গ্রামের জাকির হোসেনের ছেলে নাহিদ হোসেন (২৭) ও তার ভাতিজা জাহাঙ্গীর আলমের ছেলে মো. আরাফাত (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চাঁদপুর শহরের কুড়ালিয়া এলাকায় একটি চেকপোস্টে ১০ যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় আরাফাতের মোবাইল ফোনে একটি পিস্তলের ছবি পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে আরাফাত জানায়, পিস্তলটি তার চাচা নাহিদের এবং শখের বশে সেটি হাতে নিয়ে ছবি তুলেছিল।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোর ৬টার দিকে কচুয়া থানা পুলিশের সহযোগিতায় নাহিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসতঘরের খাটের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে পিস্তল ও গুলিসহ নাহিদ ও আরাফাতকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় চেকপোস্টে আটক অপর ১০ যুবকও পুলিশ হেফাজতে রয়েছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সংবাদ সূত্র: পুলিশ।

অস্ত্রসহ পুলিশের গ্রেফতারকৃতদের ছবি
অস্ত্রসহ পুলিশের গ্রেফতারকৃতদের ছবি 
কচুয়ায় উদ্ধারকৃত অস্ত্রের ছবি
কচুয়ায় উদ্ধারকৃত অস্ত্রের ছবি 

 




Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci

শিল্পাঞ্চলে উৎপাদন সচল রাখার চ্যালেঞ্জ: নতুন মজুরি কাঠামো ও নিরাপত্তা বলয়ে শ্রমিকরা Vijesti iz okruga শিল্পাঞ্চলে উৎপাদন সচল রাখার চ্যালেঞ্জ: নতুন মজুরি কাঠামো ও নিরাপত্তা বলয়ে শ্রমিকরা 29 Views জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার Vijesti iz okruga জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার 22 Views জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত Vijesti iz okruga জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত 51 Views সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২ Vijesti iz okruga সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২ 52 Views ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় Vijesti iz okruga ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় 62 Views ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক Vijesti iz okruga ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক 69 Views ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত Vijesti iz okruga ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত 34 Views