মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট | আই নিউজ বিডি

মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট

এ ঘটনায় শরীফ আহত
Eidok पर शेयर करें
মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট
फ़ोटो: संग्रहीत

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী-ধর্মঘর সড়কের শান্তিবাগ এলাকায় আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে মোটরসাইকেলের গতিরোধ করে যাত্রীদের মারধর ও মালামাল লুট করে নিয়ে যায় একদল ডাকাত। এ ঘটনায় শরীফ (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নির্জন সড়কে ডাকাত দল যাত্রীদের পথরোধ করে মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়। এ সময় ধর্মঘর ইউনিয়নের মসকিরহাটি গ্রামের শরীফকে মারধর করে রক্তাক্ত করা হয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, শান্তিবাগ এলাকায় প্রায়ই ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। বিশেষ করে রাতে এ সড়কে চলাচলকারী যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এসব ঘটনায় কার্যকর নিরাপত্তাব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

তাদের দাবি, চৌমুহনী-ধর্মঘর সড়কের ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশের টহল জোরদার এবং ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হোক।

এ বিষয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইখতার মিয়া জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারা জড়িত, তা শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী अपराध সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 16 Views ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ अपराध ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 58 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান अपराध ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 55 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি अपराध চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 35 Views মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা अपराध মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 80 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা अपराध কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 75 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার अपराध শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 66 Views