মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট

এ ঘটনায় শরীফ আহত
שיתוף ב-Eidok
মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট
צילום: ארכיון

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী-ধর্মঘর সড়কের শান্তিবাগ এলাকায় আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে মোটরসাইকেলের গতিরোধ করে যাত্রীদের মারধর ও মালামাল লুট করে নিয়ে যায় একদল ডাকাত। এ ঘটনায় শরীফ (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নির্জন সড়কে ডাকাত দল যাত্রীদের পথরোধ করে মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়। এ সময় ধর্মঘর ইউনিয়নের মসকিরহাটি গ্রামের শরীফকে মারধর করে রক্তাক্ত করা হয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, শান্তিবাগ এলাকায় প্রায়ই ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। বিশেষ করে রাতে এ সড়কে চলাচলকারী যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এসব ঘটনায় কার্যকর নিরাপত্তাব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

তাদের দাবি, চৌমুহনী-ধর্মঘর সড়কের ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশের টহল জোরদার এবং ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হোক।

এ বিষয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইখতার মিয়া জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারা জড়িত, তা শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

ভুয়া সাংবাদিকের দৌরাত্ম্য ও চাঁদাবাজি রোধে কেএমপির কঠোর অবস্থান: জারি হলো বিশেষ গণবিজ্ঞপ্তি פשע ভুয়া সাংবাদিকের দৌরাত্ম্য ও চাঁদাবাজি রোধে কেএমপির কঠোর অবস্থান: জারি হলো বিশেষ গণবিজ্ঞপ্তি 12 Views খুলনায় আড়ংঘাটা বাজারে দুর্বৃত্তের গুলিতে ঘের ব্যবসায়ীসহ আহত দুই פשע খুলনায় আড়ংঘাটা বাজারে দুর্বৃত্তের গুলিতে ঘের ব্যবসায়ীসহ আহত দুই 41 Views রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা פשע রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা 18 Views সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ פשע সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ 63 Views গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা פשע গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 34 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ פשע সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 96 Views কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য פשע কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 80 Views