নাশকতার পেছনে ৩৫ জন, ককটেল তৈরি হচ্ছে তিন জেলায়: গোয়েন্দা প্রতিবেদন | আই নিউজ বিডি

নাশকতার পেছনে ৩৫ জন, ককটেল তৈরি হচ্ছে তিন জেলায়: গোয়েন্দা প্রতিবেদন

বাসে আগুন, সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণসহ সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের নেপথ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও চাকরিচ্যুত সরকারি কর্মকর্তাসহ ৩৫ জনের সম্পৃক্ততার তথ্য পে..
Chia sẻ lên Eidok
নাশকতার পেছনে ৩৫ জন, ককটেল তৈরি হচ্ছে তিন জেলায়: গোয়েন্দা প্রতিবেদন
Ảnh: tư liệu

সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, সাম্প্রতিক সহিংসতা ও নাশকতা মোকাবিলায় গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরসহ বিভিন্ন জেলায় বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে নাশকতার মূল পরিকল্পনাকারী হিসেবে দুজন সাবেক মন্ত্রী, একজন সাবেক সিটি মেয়র ও একজন সাবেক আমলার নাম উঠে এসেছে। এ ছাড়া ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন অঞ্চলে নাশকতায় নেতৃত্বদানকারী ও নেপথ্যে ভূমিকা রাখা আরও একাধিক সাবেক এমপি ও ছাত্রলীগ-যুবলীগ নেতার তথ্য গোয়েন্দাদের হাতে রয়েছে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, আওয়ামী লীগ সমর্থক কয়লা ব্যবসায়ীদের মাধ্যমে পার্শ্ববর্তী দেশ থেকে কয়লার গাড়িতে করে বিস্ফোরক দ্রব্য দেশে আনা হচ্ছে। এক্ষেত্রে বুড়িমারী, নাকুগাঁও, জাফলং, শমসেরনগর, কসবা ও আখাউড়া সীমান্ত এলাকা ব্যবহার করা হচ্ছে। পরবর্তীতে শরীয়তপুরের নড়িয়া, জামালপুরের মাদারগঞ্জ এবং বগুড়ার সারিয়াকান্দির দুর্গম চরাঞ্চলে এসব ককটেল তৈরি করা হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদরদপ্তরের এক বৈঠকে দেশের সব সীমান্ত জেলায় নজরদারি বৃদ্ধি, চলমান বিশেষ অভিযান জোরদার এবং নাশকতার মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে সাজা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ Tội phạm ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 51 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Tội phạm ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 53 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি Tội phạm চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 31 Views মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা Tội phạm মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 69 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা Tội phạm কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 72 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার Tội phạm শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 60 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ Tội phạm মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 144 Views