নাশকতার পেছনে ৩৫ জন, ককটেল তৈরি হচ্ছে তিন জেলায়: গোয়েন্দা প্রতিবেদন | আই নিউজ বিডি

নাশকতার পেছনে ৩৫ জন, ককটেল তৈরি হচ্ছে তিন জেলায়: গোয়েন্দা প্রতিবেদন

বাসে আগুন, সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণসহ সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের নেপথ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও চাকরিচ্যুত সরকারি কর্মকর্তাসহ ৩৫ জনের সম্পৃক্ততার তথ্য পে..
I-share sa Eidok
নাশকতার পেছনে ৩৫ জন, ককটেল তৈরি হচ্ছে তিন জেলায়: গোয়েন্দা প্রতিবেদন
Larawan: kuha mula sa arkibo

সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, সাম্প্রতিক সহিংসতা ও নাশকতা মোকাবিলায় গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরসহ বিভিন্ন জেলায় বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে নাশকতার মূল পরিকল্পনাকারী হিসেবে দুজন সাবেক মন্ত্রী, একজন সাবেক সিটি মেয়র ও একজন সাবেক আমলার নাম উঠে এসেছে। এ ছাড়া ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন অঞ্চলে নাশকতায় নেতৃত্বদানকারী ও নেপথ্যে ভূমিকা রাখা আরও একাধিক সাবেক এমপি ও ছাত্রলীগ-যুবলীগ নেতার তথ্য গোয়েন্দাদের হাতে রয়েছে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, আওয়ামী লীগ সমর্থক কয়লা ব্যবসায়ীদের মাধ্যমে পার্শ্ববর্তী দেশ থেকে কয়লার গাড়িতে করে বিস্ফোরক দ্রব্য দেশে আনা হচ্ছে। এক্ষেত্রে বুড়িমারী, নাকুগাঁও, জাফলং, শমসেরনগর, কসবা ও আখাউড়া সীমান্ত এলাকা ব্যবহার করা হচ্ছে। পরবর্তীতে শরীয়তপুরের নড়িয়া, জামালপুরের মাদারগঞ্জ এবং বগুড়ার সারিয়াকান্দির দুর্গম চরাঞ্চলে এসব ককটেল তৈরি করা হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদরদপ্তরের এক বৈঠকে দেশের সব সীমান্ত জেলায় নজরদারি বৃদ্ধি, চলমান বিশেষ অভিযান জোরদার এবং নাশকতার মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে সাজা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ Krimen কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ 44 Views তালায় কলেজছাত্রীর মৃত্যুর তদন্ত ও ন্যায়বিচারের দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ বাবার Krimen তালায় কলেজছাত্রীর মৃত্যুর তদন্ত ও ন্যায়বিচারের দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ বাবার 54 Views সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Krimen সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 57 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Krimen মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 57 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Krimen গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 91 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Krimen নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 87 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Krimen দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 66 Views