তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড | আই নিউজ বিডি

তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড

সাতক্ষীরার তালায় বাল্যবিয়ের আয়োজনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড..
Condividi su Eidok
তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড
Foto: archivio

সাতক্ষীরার তালায় বাল্যবিয়ের আয়োজনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে বরের পিতাকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার তালা সদর ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার নগরঘাটা এলাকার বরের পিতা মো. নুরুল ইসলাম (৪৫) এবং তালা সদর ইউনিয়নের মহল্লাপাড়া এলাকার কনের পিতা শেখ সুমন (৩৬)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মহল্লাপাড়া এলাকায় অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বর ও তাঁর স্বজনেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে বাল্যবিয়ের আয়োজনের বিষয়টি প্রমাণিত হওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি বরের পিতাকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকসহ সর্বস্তরের মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু Legge-Corte শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু 42 Views শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা Legge-Corte শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 521 Views নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত Legge-Corte নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 83 Views সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা Legge-Corte সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 74 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে Legge-Corte শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 82 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব Legge-Corte তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 65 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ Legge-Corte নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 75 Views