তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড | আই নিউজ বিডি

তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড

সাতক্ষীরার তালায় বাল্যবিয়ের আয়োজনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড..
Eidok-এ শেয়ার
তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার তালায় বাল্যবিয়ের আয়োজনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে বরের পিতাকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার তালা সদর ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার নগরঘাটা এলাকার বরের পিতা মো. নুরুল ইসলাম (৪৫) এবং তালা সদর ইউনিয়নের মহল্লাপাড়া এলাকার কনের পিতা শেখ সুমন (৩৬)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মহল্লাপাড়া এলাকায় অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বর ও তাঁর স্বজনেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে বাল্যবিয়ের আয়োজনের বিষয়টি প্রমাণিত হওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি বরের পিতাকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকসহ সর্বস্তরের মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ Закон-Суд নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 36 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম Закон-Суд আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 54 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন Закон-Суд খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 55 Views শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর Закон-Суд শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 24 Views ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের Закон-Суд ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 69 Views প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ Закон-Суд প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 45 Views ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত Закон-Суд ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 72 Views