দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি | আই নিউজ বিডি

দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি

Md sohel Rana avatar   
Md sohel Rana
দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি
দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি
ছবি: সংগৃহীত
****

মো সোহেল রানা দীঘিনালা (খাগড়াছড়ি) 

দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী, পদাতিক-এর নির্দেশক্রমে চিকিৎসা সহায়তা এবং মেয়ের অকাল মৃত্যুতে শ্রাদ্ধ অনুষ্ঠান আয়োজনের জন্য তিনজন অসহায় পাহাড়ি ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

১২ নভেম্বর ২০২৬ তারিখে ব্যাটালিয়নের পক্ষ থেকে অনারারী সহকারী পরিচালক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, নায়েব সুবেদার মোঃ মাসুদুর রহমান এবং নায়েব সুবেদার মোঃ ফারুক হোসেন উপকারভোগীদের হাতে এ অনুদান তুলে দেন।

অনুদানপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, বাঘাইহাট নোয়াপাড়া (গুচ্ছগ্রাম)-এর হৃদয় রঞ্জণ দেওয়ান, যিনি চিকিৎসার জন্য ১০ হাজার টাকা পেয়েছেন। জপুই বিওপির অধীন নিউথাংনাং পাড়ার ডজেন ত্রিপুরাকে মেয়ের অকাল মৃত্যুতে শ্রাদ্ধ অনুষ্ঠান আয়োজনের জন্য ৫ হাজার টাকা এবং নয়নং ত্রিপুরা পাড়ার জোনাল ত্রিপুরাকে চিকিৎসার জন্য ৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এভাবে দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার দৃষ্টান্ত স্থাপন করেছে ৫৪ বিজিবি। স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator