কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ ‎ | আই নিউজ বিডি

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ ‎..

Nazrul Islam avatar   
Nazrul Islam
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ  ‎..
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ  ‎..
ছবি: সংগৃহীত
‎নজরুল ইসলাম, কুতুবদিয়া (কক্সবাজার):
কক্সবাজারের কুতুবদিয়ায় ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।
‎
‎বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় কুতুবদিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি আসিফ ও কুতুবদিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ছৈয়দ আহমেদ চৌধুরী।
‎
‎অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইকবাল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ফরহাদ মিয়া প্রমুখ।
‎
‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুতুবদিয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাংবাদিক আবুল কাশেম।
‎
‎অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা।
Hiçbir yorum bulunamadı


News Card Generator