আদিতমারীতে ট্রাকের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত | আই নিউজ বিডি

আদিতমারীতে ট্রাকের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
আদিতমারীতে ট্রাকের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত
আদিতমারীতে ট্রাকের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত
ছবি: সংগৃহীত
এ কে এম কায়সারুল আলম,
লালমনিরহাট প্রতিনিধি:

 

লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ থেকে ৪ জন আহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার খাতাপাড়া মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে একটি ট্রাক বুড়িমারীর দিকে যাচ্ছিল। পথে খাতাপাড়া মাজার এলাকায় পৌঁছালে ট্রাকটি একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী হাবিবুর রহমান ঘটনাস্থলেই মারা যায়। এ সময় অটোরিকশায় থাকা আরও ৩ থেকে ৪ জন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আল মামুন পরিবহনের বলে জানা গেছে। ট্রাকটির মালিক লালমনিরহাট শহরের মিশন মোড়ের লাল মিয়া।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator