কক্সবাজারের কুতুবদিয়ায় ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় কুতুবদিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি আসিফ ও কুতুবদিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ছৈয়দ আহমেদ চৌধুরী।
অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইকবাল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ফরহাদ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুতুবদিয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাংবাদিক আবুল কাশেম।
অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা।