শ্রমিক আন্দোলনে উসকানি দিচ্ছে সরকারবিরোধী চক্র, দাবি পুলিশের | আই নিউজ বিডি

শ্রমিক আন্দোলনে উসকানি দিচ্ছে সরকারবিরোধী চক্র, দাবি পুলিশের..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
শ্রমিক আন্দোলনে উসকানি দিচ্ছে সরকারবিরোধী চক্র, দাবি পুলিশের..
শ্রমিক আন্দোলনে উসকানি দিচ্ছে সরকারবিরোধী চক্র, দাবি পুলিশের..
ছবি: সংগৃহীত
****

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। সরকারের পক্ষ থেকে যৌক্তিক মজুরি নির্ধারণের আশ্বাসের মধ্যেই নতুন বেতন কাঠামো নির্ধারণে আজ ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা করেছে শ্রম মন্ত্রণালয়।

তবে এর মধ্যেও বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, ভাঙচুর, গাড়িতে আগুন ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অনেকের ধারণা, শ্রমিকদের আন্দোলনকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে একটি চক্র।

সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষণেও এমন ধারণার পক্ষে কিছু আলামত পাওয়া গেছে বলে জানা গেছে। একটি ভিডিওতে গাজীপুরে এক যুবককে শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিতে দেখা যায়। ভিডিওটি দেখে অনেকে তাঁর শ্রমিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। পরে সাজিবুল ইসলাম নামে ওই যুবকের ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায়, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং সংগঠনটির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক।

সাজিবুলের মতো আরও অনেকে শ্রমিক আন্দোলন উসকে দিচ্ছেন বলে মনে করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম।

তিনি বলেন, সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী বিভিন্ন গোষ্ঠী কিংবা দুষ্কৃতকারীরা আন্দোলনে যুক্ত হয়ে অরাজকতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। পুলিশ শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেও জানান তিনি।

মহিদুল ইসলাম আরও বলেন, মজুরি বোর্ড গঠনের বিষয়টি ইতিমধ্যে গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এরপরও সড়ক অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি করা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টার কোনো যৌক্তিকতা নেই।

نظری یافت نشد


News Card Generator